ছুটিতে যাচ্ছেন সেই ভারতীয় বৈমানিক অভিনন্দন

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৯, ২২:৫৯আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৯:৫৮
image

পাকিস্তানের হাতে আটক হওয়ার পর মুক্তি পাওয়া ভারতীয় বৈমানিক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে অভিযান সম্পর্কে জিজ্ঞাসাবাদ (ডিব্রিফিং) শেষ হয়েছে। ডিব্রিফিং শেষ হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ছুটিতে যাচ্ছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে। ছুটিতে যাচ্ছেন সেই ভারতীয় বৈমানিক অভিনন্দন

সূত্র জানায়, ডিব্রিফিংয়ে তিনি বিমানযুদ্ধ থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত ঘটা বিভিন্ন বিষয়ের বর্ণনা দিয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন ভারতীয় বিমানবাহিনীসহ দেশটির বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। সেখানে তাকে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে হয়েছে।
১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা নামক স্থানে এক আত্মঘাতী হামলায় দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফের অন্তত ৪০ সদস্য প্রাণ হারায়। এ হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে সংগঠনটির ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে বোমাবর্ষণের দাবি করে। এর জবাবে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানি বিমান ভারতের সীমানার ভেতরে ঢুকে। সেখানে দুই দেশের জঙ্গি বিমানের মধ্যে শুরু হয় যুদ্ধ। পাকিস্তানি বিমানের গুলিতে ভূপাতিত হয় ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানের বিমান। তিনি নিজেও একটি পাকিস্তানি বিমান ভূপাতিত করেন। পরবর্তীতে ১ মার্চ শান্তি নিশ্চিতে ‘সদিচ্ছার স্মারক’ হিসেবে তাকে মুক্তি দেয় পাকিস্তান।
সূত্র জানায়, ভারতীয় সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে কয়েক সপ্তাহের জন্য অসুস্থতাজনিত ছুটিতে যাচ্ছেন বৈমানিক বর্তমান। আগামীতে একটি মেডিক্যাল বোর্ড বিবেচনা করে দেখবে অভিনন্দনের জঙ্গি বিমান চালানোর শারীরিক সক্ষমতা আছে কিনা। শারীরিকভাবে সুস্থ থাকলে তিনি আবার জঙ্গি বিমানের বৈমানিক হিসেবে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন।
দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল বিএস ধানোয়া আগে থেকেই জানিয়ে রেখেছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে স্বপদে ফিরবেন অভিনন্দন।
এর আগে মুক্ত হওয়ার পর ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অভিনন্দনের আলাপচারিতার কথা উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, পাকিস্তানে বন্দি অবস্থায় তাকে কোনও শারীরিক নিগ্রহের শিকার হতে না হলেও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এএমএ/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম