লোকসভা নির্বাচন ২০১৯

৫ম ধাপের ভোটে কাশ্মিরে গ্রেনেড হামলা, পশ্চিমবঙ্গে সহিংসতা

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৯, ১১:৩৩আপডেট : ০৬ মে ২০১৯, ১১:৩৪

ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার (৬ মে)। এবারের পর্বে ৭টি রাজ্যের ৫১টি সংসদীয় আসনের ভোটগ্রহণ চলছে।  ভোট শুরু হওয়ার পর কাশ্মিরের একটি ভোটকেন্দ্রে গ্রেনেড হামলা, পশ্চিমবঙ্গে সহিংসতা এবং বেশ কয়েকটি রাজ্যে ইভিএম মেশিনে জটিলতার খবর পাওয়া গেছে।

৫ম ধাপের ভোটে কাশ্মিরে গ্রেনেড হামলা, পশ্চিমবঙ্গে সহিংসতা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার রোহমু ভোটকেন্দ্র সন্দেহভাজন জঙ্গি একটি গ্রেনেড নিক্ষেপ করেছে। পুলিশ জানিয়েছে, এখানে অনন্তনাগ লোকসভা আসনের ভোট গ্রহণ চলছিল। এবারের লোকসভা নির্বাচনে কোনও ভোটকেন্দ্রে এটাই প্রথম জঙ্গি হামলা।

পশ্চিমবঙ্গে বারাকপুর আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হামলার অভিযোগ পাওয়া গেছে। দলটির দাবি, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা এই হামলা চালিয়েছে। টেলিভিশনের খবরে দেখা গেছে, ব্যক্তিগত দেহরক্ষীর উপস্থিতির পরও অর্জুন সিং ধস্তাধস্তি করছেন। এক পুলিশের সঙ্গে তর্কাতর্কি করতেও দেখা গেছে তাকে। রাজ্যের রাজধানী কলকাতা থেকে ২৯ কিলোমিটার দূরে মোহনপুরে এই ঘটনা ঘটে।

উত্তর প্রদেশ, রাজস্তান ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বিলম্বিত হয়েছে ইভিএম মেশিনের কারিগরি জটিলতার কারণে।

পূর্বের চার ধাপের মতো সোমবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের সাতটি আসন এবং জম্মু-কাশ্মিরের অনন্তনাগ ও লাদাখ বাদ দিলে ৫ম পর্বে ভোট হচ্ছে মূলত হিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে। এই ধাপের ভোটে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন পার্লামেন্টের সদস্য হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এদের মধ্যে রয়েছেন, রাজনাথ সিং, রাহুল গান্ধী, রাজবর্ধন রাটোর, রাজিব প্রতাপ রুডি ও দিনেশ ত্রিবেদি। 

এবারের লোকসভা নির্বাচনে ভারতের দুই হাজার রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থীর সংখ্যা প্রায় আট হাজার। লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৯০ কোটি ভোটার। গতবারের থেকে এবার ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ৯ শতাংশ। ১৩ কোটি নতুন ভোটার এবার নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন। ১১ এপ্রিল ভোটগ্রহণের প্রথমদিনেই সহিংসতায় একজন নিহত হয়েছেন। এবার ১৯ মে পর্যন্ত মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল শুরু হয়েছে। সাত ধাপে ভোটগ্রহণ শেষে ২৩ মে ফল ঘোষণা করা হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম