এবার বিজেপি’র মিশন রাজ্যসভা

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৯, ১৭:৩৮আপডেট : ২৫ মে ২০১৯, ১৯:৫৪

১৭তম লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট টানা দ্বিতীয়বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সাধারণ নির্বাচনে এমন সাফল্যের পর আগামী বছরের মধ্যে রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায় বিজেপি।

এবার বিজেপি’র মিশন রাজ্যসভা

গত পাঁচ বছর কেন্দ্র শাসন করলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ছিল না বিজেপির। ফলে বিরোধীরা অনেক গুরুত্বপূর্ণ বিল রাজ্যসভায় আটকে দিতে পেরেছে। কিন্তু দ্বিতীয়বার লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে রাজ্যসভাতেও একই লক্ষ্য বাস্তবায়ন করতে চাইছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সংসদের দুই কক্ষেই যদি বিজেপির গরিষ্ঠতা থাকে, তাহলে তিন তালাক, মোটর ভেহিকল অ্যাক্ট ও নাগরিকত্ব আইনে সংশোধনী পাস করানো সহজ হবে।

লোকসভায় সংসদ সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। কিন্তু রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন সংশ্লিষ্ট রাজ্যের বিধায়কদের দ্বারা। একটা রাজ্যে যে দলের যত বেশি বিধায়ক থাকবেন, সংসদের উচ্চকক্ষে তাদের প্রতিনিধি পাঠানোর সম্ভাবনা তত বেশি। রাজ্যসভার এমপি ছয় বছরের জন্য নির্বাচিত হন। লোকসভার সদস্য নির্বাচিত হন পাঁচ বছরের জন্য। তবে রাজ্যসভার সব সদস্য একই সময়ে নির্বাচিত হন না।

রাজ্যসভায় ২৪৫টি আসনের মধ্যে এনডিএ-র এমপির সংখ্যা ১০১। এছাড়া তিন মনোনীত সাংসদ স্বপন দাশগুপ্ত, মেরি কোম ও নরেন্দ্র যাদব এবং তিন নির্দল এমপি বিজেপিকে সমর্থন করেন। সব মিলিয়ে রাজ্যসভায় বিজেপির শক্তি এখন ১০৭। আগামী বছরের শুরুতেই ইউপিএ-র সাংসদ কে টি এস তুলসীর মেয়াদ শেষ হবে। তার জায়গায় এনডিএ নিজেদের কাউকে নির্বাচিত করার সুযোগ পাবে।

এনডিএ-র আশা, ২০২০ সালের নভেম্বরের মধ্যে এনডিএ ১৯টি বাড়তি আসন পাবে। এই আসনগুলো আসবে ১৪টি রাজ্য থেকে। তার মধ্যে আছে, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, গুজরাত এবং মধ্যপ্রদেশ। তার ফলে রাজ্যসভায় তাদের মোট আসনসংখ্যা হবে ১২৫। অর্থাৎ অর্ধেকের বেশি আসন থাকবে তাদের হাতে। গত ১৫ বছরে এই প্রথমবার কোনও সরকার রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।

উত্তর প্রদেশে ৪০৩ সদস্যের বিধানসভায় এনডিএ পেয়েছে ৩১০টি। সেখান থেকে রাজ্যসভায় বেশ কয়েকজন সাংসদকে জিতিয়ে আনতে পারবে বিজেপি। এছাড়া তামিলনাড়ুতে থেকে ছয়টি, আসামে তিনটি, রাজস্থানে দুটি এবং ওড়িশা থেকে একটি রাজ্যসভা আসন পেতে পারে। কর্ণাটক, মিজোরাম, মেঘালয়, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড থেকেও সম্ভবত তারা একটি করে আসন পাবে। রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে তাদের কিছু আসন খোয়া যাওয়ার সম্ভাবনা আছে। চলতি বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা ও রাজস্থানে বিধানসভা ভোট হবে। সেখানে যদি মোদি ঝড় কাজ করে, তাহলে রাজ্যসভায় আরও কয়েকজন এমপি পাবে এনডিএ। সূত্র: দ্য ওয়াল 

/এএ/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম