মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৪, ২০:১৫আপডেট : ০২ মে ২০২৪, ২০:১৫

মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (২ মে) তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি জানিয়েছেন মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেন, মনিপুর রাজ্যের সীমান্ত ক্রসিং দিয়ে অন্তত ৩৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। মোট ৭৭ জনকে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে। গত বছর এই অঞ্চলে জাতিগত সংঘাতে অন্তত ২২০ জন নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বীরেন বলেন, মিয়ানমারের বিদ্রোহী বাহিনী ও শাসক জান্তার মধ্যে সংঘর্ষের কারণে বিলম্ব হলেও শরণার্থীদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর আশ্রয় চেয়েছিলেন তারা।

বীরেন আরও বলেন, কোনও বৈষম্য ছাড়াই, আমরা প্রথম ধাপ সম্পন্ন করেছি। একজন ভারতীয় নাগরিককেও মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের শনাক্তের কাজ করছে রাজ্য সরকার।

তিনি আরও বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর হাজার হাজার সাধারণ মানুষ ও শত শত সেনা ভারতে প্রবেশ করেন। এই ঘটনায় খুব বিচলিত হয়ে পড়ে ভারত। তাই ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। শুধু তাই না, ভিসা-মুক্ত চলাচল নীতি বন্ধ করার কথা ভাবছে ভারত।

১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি ভারত। তাছাড়া ভারতে শরণার্থীদের সুরক্ষার জন্য কোনও আইনও নেই।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরে সহিংসতার কারণ হিসেবে এই উদ্বাস্তুকে দায়ী করেছে তার সরকার।

/এসএইচএম/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
সর্বশেষ খবর
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব