৬ মাস ধরে ক্ষমতাহীন, আর মুখ্যমন্ত্রীর পদে থাকতে চাই না: মমতা

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৯, ২২:০২আপডেট : ২৫ মে ২০১৯, ২২:৪৭

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির নাটকীয় উত্থান হয়েছে। দলটির কাছে বেশ কয়েকটি আসন হারিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নির্বাচনের ফল স্পষ্ট হতে শুরু করার পর থেকেই দলের নেতাদের কাছে ফোন করে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, '৬ মাস ধরে ক্ষমতাহীন, আর মুখ্যমন্ত্রীর পদে থাকতে চাই না।' তবে দল তার এমন দাবি মেনে নেয়নি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে মমতা নিজেই এসব কথা জানিয়েছেন।

৬ মাস ধরে ক্ষমতাহীন, আর মুখ্যমন্ত্রীর পদে থাকতে চাই না: মমতা

বিজেপি ঝড়ে পশ্চিমবঙ্গে কার্যত তছনছ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে দলের হারের চুলচেরা বিশ্লেষণ করতে শনিবার নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মমতা। কালীঘাটে নিজের বাসভবনে বিকাল ৪টায় বৈঠক শুরু করেন তৃণমূল নেত্রী। এতে যোগ দেন দলের সব বিজয়ী ও পরাজিত প্রার্থীরা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সব জেলা সভাপতিরাও। মমতার জরুরি বৈঠকে অংশ নেন দলের গুরুত্বপূর্ণ নেতারা। 

দলের বৈঠক শেষে শনিবার সাংবাদিক বৈঠকে মমতা জানান, দলকে বলেছিলাম মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব। কিন্তু দল রাজি হলো না। তার ভাষায়, ‘৬ মাস ধরে ক্ষমতাহীন মুখ্যমন্ত্রী হয়েছিলাম। এটা মানতে পারছি না। অমি আর মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চাই না। আমার কাছে চেয়ার বড় নয়। যারা ভোট দেননি, তারা নিশ্চয়ই অপছন্দ করেছেন আমায়, বিবেকে লেগেছে। চেয়ার ইজ নাথিং ফর মি। এক মিনিটে রেলের মন্ত্রিত্ব ছেড়ে এসেছিলাম। আমার চেয়ারের কোনও দরকার নেই। চেয়ারের আমাকে দরকার।’

এত কাজ করার পরও ভোটে হারায় আক্ষেপ মমতার কণ্ঠে। তিনি বলেন, অনেক উন্নয়ন করেছি। পুরোটাই অনর্থক হয়ে গেছে। আর উন্নয়ন করবো না। এবার দলে বেশি করে সময় দেব।

নিজের মায়ের প্রসঙ্গও টানেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি যখন প্রথম মন্ত্রী হয়েছিলাম, তখন একটি সংবাদপত্র আমার মায়ের সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে আমার মা বলেছিলেন, মমতা যেন মমতাই থাকে। মমতা মমতাই আছে। বদলায়নি। একা হয়ে গেলেও সত্যিটা বলব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জয়ের জন্য অভিনন্দন জানালেও বিজেপির সমালোচনা করতে ছাড়েননি মমতা। বলেন, আসন সংখ্যা হয়তো কমেছে, তবে ভোট শতাংশ বেড়েছে তৃণমূল। ওরা সাম্প্রদায়িকতায় বিষ ছড়িয়ে সফল হয়েছে। মোদিজিকে অভিনন্দন। জানি না কেন এরা ২৩টি আসনই কেন পেল না। কেন তিন-চারটে এদিক ওদিক হলো?।

ধর্মীয় মেরুকরণের জেরেই পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপর্যয় হয়েছে তা স্বীকার করে মমতা বলেন, সামনে ঈদ আসছে। তিনি অবশ্যই ইফতারে যাবেন। তার কথায়, আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথিও খাবো। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ওয়াল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম