বৃহস্পতিবার শপথ নেবেন মোদি

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৯, ২০:১৬আপডেট : ২৬ মে ২০১৯, ২০:১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি ভবনে ওই দিন সন্ধ্যা সাতটায় এই শপথ অনুষ্ঠিত হবে। টুইটারে এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার শপথ নেবেন মোদি

শনিবার রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বৃহস্পতিবার ভোট গণনায় পেয়েছে ৩৫২টি আসন।

মোদির দ্বিতীয় সরকারের মন্ত্রিদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে রাষ্ট্রপতির টুইটে ইঙ্গিত পাওয়া গেছে, শপথ অনুষ্ঠানে মন্ত্রিরাও থাকতে পারেন।

সরকারের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানের অতিথিদের নামও জানানো হয়নি। এর আগে ২০১৪ সালে প্রথম শপথ গ্রহণের সময় মোদি সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। 

নতুন মন্ত্রিসভায় এবার মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ শপথ অনুষ্ঠানে নতুন মুখ নিয়ে আসতে পারেন। যদিও মোদি এখনও স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কাদের দেওয়া হবে সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতের ৫৪৩ আসনের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।  এতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫২ আসনে জয় নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। শনিবার পার্লামেন্ট ভবনের সেন্টার হলে এনডিএ জোটের আইন প্রণেতাদের ‌এক বৈঠকে নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদি। পরে ওইদিন রাতেই তিনি জোটসঙ্গীদের নিয়ে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি করেন। পরে রাষ্ট্রপতি তাকে শপথ দিন নির্ধারণ ও মন্ত্রিসভার সদস্যদের নাম পাঠাতে বলেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম