মাদ্রাসা মানেই জঙ্গি-শিবির নয়: মমতা

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৯, ১৮:৪০আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৮:৪২

পশ্চিমবঙ্গে মাদ্রাসা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডির মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যকে বিভ্রান্তিকর, অসত্য ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত উল্লেখ করে মমতা বলেছেন, মাদ্রাসা মানেই জঙ্গি-শিবির তা বলা যায় না।

মাদ্রাসা মানেই জঙ্গি-শিবির নয়: মমতা

সম্প্রতি লোকসভায় কিষেণ রেড্ডি বলেছিলেন, পশ্চিমবঙ্গের একাংশ মাদ্রাসা জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে।

শুক্রবার বিধানসভায় মমতা বলেন, ‘এ বিষয়ে সংসদে প্রশ্ন উঠেছিল। গত ২৮ জুন তার জবাব কেন্দ্র আমাদের থেকে জানতে চেয়েছিল। আমরা জানিয়েছি, প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের জবাব না দিয়ে কেন্দ্র নিজেদের মতো করে জবাব দিয়েছে।’

মমতার কথায়, ‘এই ধরনের ঘটনা প্রায়ই হচ্ছে। আমাদের বক্তব্য জানিয়ে ওরা নিজেদের মতো করে যা ইচ্ছে বলছে। এটা ঠিক না।’

যদিও রাজ্য সরকার কেন্দ্রকে ঠিক কী জবাব দিয়েছিল তা এ দিন বিধানসভায় জানাতে চাননি মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেন, ‘যারা সমাজবিরোধী, তাদের কোনও ধর্মের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। মাদ্রাসা মানেই টেরোরিস্ট হাব তা বলা যায় না। ধর্মের ভিত্তিতে একজন আরেক জনকে সন্ত্রাসবাদী বলছে, এটা এ ভাবে বলা যায় না।

মমতা আরও বলেন, যদি কোথাও কোনও ঘটনা ঘটে তা হলে কেন্দ্র আমাদের জানাতে পারে। আইন সবার জন্য এক। কেউ দোষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ধর্মের নামে ভেদাভেদ করা ঠিক না।’ সূত্র: দ্য ওয়াল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম