কাশ্মির ইস্যুতে বিজেপিকে সমর্থন ‘মোদিবিরোধী’ কেজরিওয়ালের

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৯, ২০:১৮আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:১৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির রাজ্যের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মোদিবিরোধী বলে পরিচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার এক টুইটে সরকারের সিদ্ধান্তে নিজের সমর্থনের কথা জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কাশ্মির ইস্যুতে বিজেপিকে সমর্থন ‘মোদিবিরোধী’ কেজরিওয়ালের

ভারতীয় সংবিধানের যে ৩৭০ নম্বর অনুচ্ছেদে কাশ্মিরকে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে সোমবার সেটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন তিনি। ইতোমধ্যে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এ সংক্রান্ত বিলও উত্থাপন করেছেন অমিত শাহ। আর ৩৭০ ধারা বাতিলের ঘোষণার পর কাশ্মিরজুড়ে নিরাপত্তা জোরদারের কথা বলে নতুন করে সেখানে সেনা সংখ্যা আরও বাড়ানো হলো। সূত্রকে উদ্ধৃত করে এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে সরকার অমরনাথ যাত্রা বাতিলের ঘোষণা দেওয়ার পর বাড়ির উদ্দেশে রওনা করা তীর্থযাত্রীদের অনেকে এখনও পথে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। গৃহবন্দি করা হয়েছে রাজ্যটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের।

এই সিদ্ধান্তের পর ভারতের বিরোধী রাজনৈতিক শিবির থেকে সমালোচনা শুরু হয়েছে। তবে বিরোধীদের মধ্যে উলটো পথে হেঁটেছেন কেজরিওয়াল। তিনি দাঁড়িয়েছেন সরকারের পাশে। টুইটারে কেজরিওয়াল লিখেছেন, ‘আমরা জম্মু ও কাশ্মীর নিয়ে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করি। আমরা আশা করি এটি রাজ্যে শান্তি ও উন্নয়ন নিয়ে আসবে।’

কেজরিওয়াল এবং তার আম আদমি পার্টি বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনাই করে এসেছে এতদিন। বিশেষ করে দিল্লির স্বায়ত্তশাসনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক টানাপড়েন বহুল আলোচিত। বেশ কয়েক বছর ধরে কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে দিল্লি নিয়ন্ত্রণের চেষ্টা করা এবং নির্বাচিত স্থানীয় সরকারকে উপেক্ষা করার জন্য কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন।

 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম