কাশ্মির ছাড়ছে অভিবাসী শ্রমিকরা

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ১৫:৫৬আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:৩৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিভিন্ন রাজ্যে কর্মরত অভিবাসী শ্রমিকরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। শ্রমিকদের অভিযোগ, স্থানীয়রা তাদের হুমকি দিচ্ছে চলে যাওয়ার জন্য। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতির কারণেই শ্রমিকদের চলে যেতে সহযোগিতা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মোতায়েনকৃত আধা সামরিক বাহিনীর একজন সদস্য

৫ আগস্টের আগেই মুসলিম অধ্যুষিত রাজ্যটি থেকে পর্যটক ও তীর্থযাত্রীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় আগে থেকেই সামরিকীকৃত এলাকাটিতে। ৫ আগস্টের পর ভারত সরকার সেখানে অচলাবস্থা জারি করে ইন্টারনেট, টেলিফোন ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে। নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িতে কাশ্মিরের অর্থনীতি স্থবির হয়ে পড়ে এবং শ্রমিকরা নিজ থেকেই নিজ রাজ্যে ফিরে যেতে শুরু করেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, লকডাউনের প্রথম কয়েক দিনের মাথাতেই কয়েক হাজার শ্রমিক কাশ্মির ত্যাগ করেন।

কাশ্মিরের বাসিন্দাদের আশঙ্কা, ৩৭০ ধারা বাতিল এ অঞ্চলের ভৌগোলিক অবস্থান পাল্টে দেওয়ার জন্য নয়াদিল্লির পদক্ষেপ। এই সিদ্ধান্তের ফলে সেখানে অকাশ্মিরিরা বসতি গড়ে তুলতে পারবে এবং স্থায়ীভাবে বসবাস করবে।

এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অনেকেই আতঙ্কে ও ভয়ে কাশ্মির ছেড়েছেন। কয়েকজনকে লোকজন জোর করে চলে যেতে বাধ্য করেছে। বর্তমান পরিস্থিতির কারণে আমরা তাদের চলে যেতে বাস ও খাবার দিয়ে সহযোগিতা করেছি।

ভারতের সিদ্ধান্তের প্রতিবাদে কাশ্মিরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। কয়েক হাজার মানুষ ও শীর্ষ রাজনীতিকদের গ্রেফতার করা হয়েছে।

শ্রীনগরে কয়েকজন তরুণ অভিবাসী শ্রমিকদের কাশ্মির ছেড়ে চলে যেতে বলেছে। ওই তরুণদের দাবি, এই শ্রমিকরাই কাশ্মিরে প্রথম বসতি গড়ে তুলবে। অনেক শ্রমিক জানিয়েছেন, তাদের হুমকি দেওয়া হয়েছে।

শ্রীনগরের একটি মসজিদে মানুষকে অভিবাসীদের কাছে বাড়ি ভাড়া ও জমি বিক্রি না করার আহ্বান জানানো হয়েছে।

প্রতি বছর ভারতের বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার শ্রমিক কাশ্মিরে কাজ করতে যান।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি