চূড়ান্ত নাগরিক তালিকায় সন্তুষ্ট নয় বিজেপি: আসামের অর্থমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০১৯, ১৪:৪৮আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৪:৪৯

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশের পর রাজ্যটির অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এনআরসি নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। তিনি দাবি করেছেন, আরও বেশি অবৈধ অভিবাসীর তালিকা থেকে বাদ পড়ার কথা। রাজ্য থেকে সব বিদেশিদের তাড়িয়ে দিতে তাদের দল কাজ করে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি।

চূড়ান্ত নাগরিক তালিকায় সন্তুষ্ট নয় বিজেপি: আসামের অর্থমন্ত্রী

হিমন্ত শর্মা জানান, সীমান্তবর্তী জেলাগুলোর নাগরিক তালিকায় পুনরায় যাচাইয়ের বিজেপি ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে।

বিজেপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানা যাবে উল্লেখ করে শর্মা জানিয়েছেন, আদিবাসীদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন অনেকেই এই প্রক্রিয়ার ফলাফলে অসন্তুষ্ট।

আসামের অর্থমন্ত্রী বলেন, আসামের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এনআরসি। কারণ পুরো প্রক্রিয়ায় মাত্র ১৯ লাখ মানুষ বাদ পড়েছে। যাদের মধ্যে ৩ লাখ ৮০ হাজার আপিল করার প্রয়োজন বোধ করেনি এবং মারা গেছে। ফলে সত্যিকার অর্থে বাদ পড়েছে ১৫ লাখ। এদের মধ্যে ৫-৬ লাখ মানুষ ১৯৭১ সালে বাংলাদেশ থেকে আসামে এসেছে।

অর্থমন্ত্রী আরও বলেন, এনআরসি ১৯৭১ সালের শরণার্থী সনদপত্র আমলে নেয়নি। কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনালে আপিলে তা আমলে নেওয়া হবে। ফলে তালিকা থেকে বাদ পড়াদের সংখ্যা দাঁড়াবে ১১ লাখ। এদের মধ্যে যাদের বাবা-মা তালিকায় স্থান পেয়েছেন তারাও অন্তর্ভুক্ত হবে। পুরো প্রক্রিয়া যখন শেষ হবে তখন বাদ পড়াদের সংখ্যা ৬-৭ লাখে দাঁড়াবে। যা খুব কম।

বিজেপি নেতা জানান, সরকার এর আগে আসামের ৪০ লাখ মানুষকে বিদেশি ঘোষণা করেছিল। যা পার্লামেন্টে প্রশ্নোত্তরে বলা হয়েছিল। তিনি বলেন, কিন্তু আসামের লোকেরা খুশি নয় কারণ প্রত্যাশার চেয়ে বাদ পড়াদের সংখ্যা অনেক কম। বাদ পড়াদের সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল।

হিমন্ত শর্মা জানান, বিজেপি ও রাজ্য সরকারের পক্ষ থেকে সীমান্তবর্তী জেলা, যেগুলোতে মুসলিম অভিবাসীদের সংখ্যা বেশি সেগুলোতে তালিকা পুনরায় যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

এর আগে জুলাই মাসে কেন্দ্র ও আসাম সরকার সুপ্রিম কোর্টে খসড়া এনআরসির ২০ শতাংশ নাম পুনরায় যাচাইয়ের জন্য আবেদন করেছিল। কিন্তু সর্বোচ্চ আদালত আগস্টের শুরুতে এই আবেদন খারিজ করে দেয়।

শর্মা বলেন, আমাদের জন্য এই প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব।

শনিবার স্থানীয় সময় সকাল দশটায় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করা হয়েছে। তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। এক বিবৃতিতে এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত তালিকায় মোট আবেদনকারী ৩ কোটি ৩০ লাখ ১৭ হাজার ৬৬১ জনের মধ্যে নাগরিক হিসেবে স্থান পেয়েছেন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। তালিকায় স্থান না পাওয়া ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ পাবেন।

/এএ/
সম্পর্কিত
চা-বাগান, পাহাড় আর নদীর মায়াবী ঠিকানা দার্জিলিংয়ের তাবাকোশী
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে সাতক্ষীরার নিহত দুই জনের বিষয়ে যা জানা গেলো
বন্দে মাতরম নিয়ে কংগ্রেসকে ‘মুসলিম লীগ’ বলে কটাক্ষ বিজেপির
সর্বশেষ খবর
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট