মুম্বাইয়ে মৃত ভিক্ষুকের ঘরে দেড় লাখ রুপির কয়েন, ব্যাংকে জমা ৮ লাখ

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ১৭:৫২আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৭:৫৩

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে দুর্ঘটনায় নিহত এক ভিক্ষুকের ঘরে দেড় লাখ রুপির কয়েন ও ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে ৮ লাখ ৭৭ হাজার রুপি পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মৃত ভিক্ষুকের বেশ কয়েকটি অ্যাকাউন্টও ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

মুম্বাইয়ে মৃত ভিক্ষুকের ঘরে দেড় লাখ রুপির কয়েন, ব্যাংকে জমা ৮ লাখ

দক্ষিণ-পূর্ব মুম্বাইয়ের গোবান্দি এলাকার বস্তিতে একা থাকতেন বিরজু চন্দ্র আজাদ নামের ভিক্ষুক। ৪ অক্টোবর দুর্ঘটনায় মৃত্যুর পর তার জীর্ণ ঘরে হানা দেয় পুলিশ। সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ তাদের। ঘরে থাকা স্তুপাকার কয়েন গুণতে কয়েক ঘন্টা লেগে যায় পুলিশকর্মীদের। শেষ পর্যন্ত তারা দেখেন, কয়েনেই ভিক্ষুকের সঞ্চয় দেড় লাখ রুপি।

পুলিশ জানায়, তার সঙ্গে ছিল একটি ভোটার পরিচয়পত্র, প্যানকার্ড ও আধারকার্ড। ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরানো খবরের কাগজ ও পলিথিন ব্যাগ। এক পদস্থ পুলিশকর্তা জানান,  গোবান্দি ও মানখুর্দের মধ্যে রেললাইন পার হওয়ার সময়, দুর্ঘটনায় মৃত্যু হয় বিরজু চন্দ্র আজাদের।

বিরজু চন্দ্রের মৃত্যুর পর, তার আত্মীয়দের সন্ধান করতে গোবান্দির বাড়িতে যায় পুলিশ। সেখানেই দীর্ঘদিন ধরে বিরজু চন্দ্রের জমানো টাকা দেকে অবাক হন পুলিশ কর্মীরা। ফিক্সড ডিপোজিটের জমানো টাকা যাতে সুরক্ষিত থাকে, সেজন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে পুলিশ।

বিরজু চন্দ্রের পরিবারের লোকজনদের খুঁজছে পুলিশ এবং জমানো কয়েনগুলি নিরাপদ জায়গায় রাখা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের