পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের সংখ্যা নিয়ে বিজেপি-তৃণমূল বিরোধ

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ১৯:৫৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৯:৫৬

পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনুপ্রবেশ ইস্যুটি সব সময়েই উত্তেজনা ছড়িয়েছে। অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া নিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের মধ্যকার বিরোধ মাঝে মাঝেই ছড়ায় উত্তেজনা। আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ভারতে ২০১৭ সালে অনুপ্রবেশকারীদের সংখ্যা প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)। আর এতে করে পশ্চিমবঙ্গে রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে অনুপ্রবেশকারী ইস্যু।

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের সংখ্যা নিয়ে বিজেপি-তৃণমূল বিরোধ

এনসিআরবি প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০১৭ সালে ভারতে অনুপ্রবেশকারীদের মধ্যে অর্ধেকের বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে। ২০১৪ সালের তুলনায় ২০১৭ সালে রাজ্যটিতে অনুপ্রবেশকারী বেড়েছে ৬০ শতাংশ। এই সময়ে ভারতে ২ হাজার ৮৩টি অনুপ্রবেশের ঘটনার মধ্যে রাজ্যটিতে ঘটেছে ১ হাজার ১৮১টি (৫৬.৬৯ শতাংশ)। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৬৮০। যা ভারতের মোট অনুপ্রবেশের ৫৯ দশমিক ৭২ শতাংশ।

অনুপ্রবেশের সংখ্যায় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে পরে অবস্থান করছে তামিল নাড়ু। ২০১৭ সালে রাজ্যটিতে অনুপ্রবেশের ১৬৯টি ঘটনা নিবন্ধিত হয়েছে।

এই পরিসংখ্যান প্রকাশ হওয়ার পর বিজেপি দাবি করেছে, এতে প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের স্বর্গে পরিণত হয়েছে। আর তৃণমূল দাবি করছে, এতে প্রমাণিত হয় রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের ঠেকাতে সফল হচ্ছে।

বিজেপির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, আমরা যা বারবার বলে আসছিলাম এই সংখ্যা সেটিই প্রমাণ করেছে। পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের স্বর্গে পরিণত হয়েছে এবং এর কারণ রাজনৈতিক সমর্থন। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। কেননা রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে নমনীয় হওয়ার নির্দেশ দিয়েছে।

বিজেপি নেতা আরও বলেন, জনগণ এখন বুঝতে পারছে কেন আমরা পশ্চিমবঙ্গে নাগরিকত্ব যাচাই করার দাবি জানাচ্ছি।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজ্যের সংসদীয় বিষয়কমন্ত্রী তাপস রায় দাবি করেন, এই সংখ্যায় রাজ্যের সতর্কতাই প্রমাণিত হয়। তিনি বলেন, বেশিরভাগ মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় নাগরিকদের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা ভারতে বেআইনিভাবে প্রবেশ করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও আমরা অঙ্গীকারাবদ্ধ। জাতীয় নিরাপত্তার বিষয়ে আমরা কখনও আপস করিনি এবং করব না।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম