বাবরি মসজিদ মামলায় রায় মেনে নিয়েছি: দিল্লির ইমাম

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৯, ১৯:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:০২

দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বাবরি মসজিদ নিয়ে দেশটির সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন। শনিবার তিনি বলেছেন, বিষয়টি আর দীর্ঘায়িত করা উচিত না। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বাবরি মসজিদ মামলায় রায় মেনে নিয়েছি: দিল্লির ইমাম

শনিবার বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার বিতর্কিত ওই ভূমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশনা দিয়েছেন। এর পরিবর্তে অযোধ্যার অন্য কোনও স্থানে মসজিদ নির্মাণের জন্য ৫ একর ভূমি পাবেন মুসলিমরা।

এক সংবাদ সম্মেলনে সৈয়দ আহমেদ বুখারি বলেছেন, ‘ভারতের মুসলমানরা শান্তি চায়। এরইমধ্যে তারা বলেছেন সর্বোচ্চ আদালতের যে রায় হবে তা মেনে নেবেন’। তিনি আরও বলেন, ‘আমরা রায় মেনে নিয়েছি। বিষয়টি নিয়ে হিন্দু-মুসলিম বিরোধ দীর্ঘদিনের, এর অবসান হওয়া উচিত’।

রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের সম্ভাবনার বিষয়ে দিল্লি জামে মসজিদের ইমাম বলেন, বিষয়টি আর দীর্ঘায়িত করা উচিত না।

এর আগে রায় ঘোষণার পর ভারতের সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছে, অযোধ্যার বিতর্কিত ভূমি নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হলেও তারা এই রায়ে সন্তুষ্ট না। তাদের আইনজীবী জাফরাইব জিলানি বলেন, ‘আমরা রায়ের প্রতি শ্রদ্ধাশীল তবে সন্তুষ্ট নই। এই রায়ে স্ববিরোধিতা আছে। আমরা রায় পুনর্বিবেচনার আর্জি জানাবো। আমাদের কাছে ৫ একর জমির মূল্য নেই। তবে আমাদের এই রায় মানতে হবে।’ 

হিন্দুস্তান টাইমসকে তিনি আরও বলেন, ‘রায়ের কয়েকটি সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য ইতিবাচক হতে পারে’।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম