মোদি, অমিত শাহকে ‘অনুপ্রবেশকারী’ বললেন কংগ্রেস নেতা

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৭

লোকসভায় কংগ্রেসের দলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই ‘অনুপ্রবেশকারী’। রবিবার নাগরিকত্ব সংশোধন বিলের বিরোধিতা করে তিনি এই দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

মোদি, অমিত শাহকে ‘অনুপ্রবেশকারী’ বললেন কংগ্রেস নেতা

বার্তা সংস্থা এএনআইকে অধীর রঞ্জন বলেন, আমি বলতে নরেন্দ্র মোদি ও অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। তাদের বাড়ি গুজরাটে কিন্তু তারা দিল্লি এসেছেন। ভারত হিন্দু, মুসলিমসহ সবার। মুসলিমদের বিতাড়িত করার আতঙ্ক তৈরি করছে তারা। এমনটি করার সক্ষমতা নেই তাদের। কিন্তু তারা যা দেখাতে চায় তা হলো যে, হিন্দুরা থাকবে ও মুসলিমরা চলে যাবে।

কংগ্রেস নেতা এই দাবি এমন সময় করলেন যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আলোচনা করছেন। শুক্র ও শনিবার তিনি তাদের সঙ্গে বৈঠক করেছেন। তৃতীয় বৈঠক ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এর আগে রাজ্যসভায় অমিত শাহ বলেছেন, পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানে বৈষম্যের শিকার হওয়া হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পারসি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধন বিল প্রয়োজন।

৮ জানুয়ারি লোকসভায় বিলটি পাস হয়েছে। এতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পূর্বে ওই তিনটি দেশ থেকে আসা অমুসলিম ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

বিলটির আরও সমালোচনা করে অধীর রঞ্জন বলেন, ভারতীয় অভিবাসীদের সংখ্যা জানা উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যারা বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করে ভারতীয় অর্থনীতিতে অবদান রাখছে।

কংগ্রেস নেতা বলেন, পুরো বিশ্বে সবচেয়ে বেশি অভিবাসী ভারতীয়। বিদেশে কাজ করা এসব শ্রমিকরা ভারতে কোটি কোটি রুপি পাঠাচ্ছে। কিন্তু অন্য কোনও দেশ মোদি ও অমিত শাহের মতো তাদের বিতাড়িত করার কথা ভাবে না।

কংগ্রেস নেতা সতর্ক করে বলেন, এই বিলের ফল ভালো হবে না। তিনি বলেন, বিলটি পাস করার মতো সমর্থন অমিত শাহের রয়েছে। কিন্তু তা পাস হওয়ার পর যা ঘটবে তা অন্য বিষয়। বিজেপি যদি মনে করে এর মধ্য দিয়ে ভারতের উন্নতি হবে, তবে এরচেয়ে খারাপ ভাবনা আর কিছু হতে পারে না। এই বিলের কারণেই পশ্চিম বঙ্গে উপ-নির্বাচনে হেরেছে তারা। যদি তারা এটি অব্যাহত রাখে তাহলে পুরো ভারত থেকেই মুছে যাবে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম