পেঁয়াজের কেজি ১৫০ রুপি ছাড়িয়ে যেতে পারে কলকাতায়

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:০৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:০৬

ভারতজুড়ে বাড়তে থাকা পেঁয়াজের দাম পশ্চিমবঙ্গের কলকাতায় ১৫০ রুপি ছাড়িয়ে যেতে পারে। মঙ্গলবার রাজ্যটির ব্যবসায়ী ও বিশ্লেষকদের বরাত দিয়ে এখবর জানিয়েছে এনডিটিভি।

পেঁয়াজের কেজি ১৫০ রুপি ছাড়িয়ে যেতে পারে কলকাতায়

খবরে বলা হয়েছে, কলকাতার বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০-১৩০ রুপিতে। কিন্তু যদি পাইকারি বাজারে মূল্য বৃদ্ধি হয় তাহলে তা ১৫০ রুপি ছাড়িয়ে যাবে।

কৃষি বিশ্লেষক সিবু মালাকার বলেন, নাসিকে ৪০ কেজি পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি মূল্য ছিল ৫ হাজার ৪০০ রুপি। এতে করে প্রতিকেজির দাম পড়ে ১৩৫ রুপি।

এক ব্যবসায়ী বলেছেন, নাসিক ও বেঙ্গালুরুতে নতুন পেঁয়াজের সরবরাহ শুরু না হওয়া পর্যন্ত মূল্যবৃদ্ধির এই প্রবণতা থাকতে পারে। জানুয়ারিতে নতুন পেঁয়াজ আসতে পারে বাজারে।

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমবঙ্গ সরকার কম দামে ‘সুফল বাংলা’ দোকান ও ভ্যানে বিক্রির উদ্যোগ নিয়েছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার  এসব দোকানে প্রতি কেজি পেঁয়াজ ৫৯ রুপিতে বিক্রি করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই পেঁয়াজ রফতানি বন্ধ করেছে এবং ১.২ লাখ টন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পেঁয়াজের মজুত রাখার ক্ষেত্রেও সীমা জারি করা হয়েছে।

রবিবার ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এমএমটিসি তুরস্কের কাছ থেকে ১১ হাজার টন পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গে সীমান্ত অঞ্চল দিয়ে পেঁয়াজ অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম