সরকারি সম্পত্তি নষ্ট করলে দেখামাত্রই গুলি করুন: ভারতীয় মন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ০০:৩০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০০:৪৭

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে রেল স্টেশনে হামলা চালানোর ক্ষেত্রে হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় রেল উপমন্ত্রী সুরেশ অঙ্গদি। তিনি বলেছেন, কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে তাদের দেখামাত্র গুলি করতে হবে। ভারতজুড়ে নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদের মধ্যেই  এই বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয়মন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

সরকারি সম্পত্তি নষ্ট করলে দেখামাত্রই গুলি করুন: ভারতীয় মন্ত্রী

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সহিংসতা বেড়েছে সমগ্র ভারতে।

চলমান বিক্ষোভে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ রেল স্টেশনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এই ঘটনার পর মঙ্গলবার সুরেশ অঙ্গদি বলেন, আমি জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে বলেছি, কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে তাদের দেখামাত্র গুলি করতে হবে। একজন কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে আমি এই নির্দেশ দিচ্ছি।

রেল উপমন্ত্রী আরও বলেন, যেখানে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের রাজ্যে রেল ব্যাপক ক্ষতির সম্মুখীন, সেখানে এই ধরণের কাজকে বরদাশত করা হবে না।

সুরেশ অঙ্গদি বলেন, ‘রেলের অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্নতার জন্য প্রায় ১৩ লাথ মানুষ দিনরাত কাজ করছেন। অথচ বিরোধীদের মদতে কিছু সমাজবিরোধী দেশে এই ধরণের সমস্যা তৈরি করছে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন এই মন্ত্রী। তিনি আরও দাবি করেন, যেখানে মুসলিমসহ প্রকৃত নাগরিকদের কোনও বিপদ নেই।ফলে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধী দলগুলি।

রেল উপমন্ত্রীর কথায়, ‘আমরা শুধু বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের শরণার্থীদের ভারতে থাকার অধিকার দিচ্ছি, স্থানীয় সংখ্যালঘুদের কোনও ক্ষতি হবে না। তবে এলাকার কিছু মানুষ অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম