বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে নতুন বেষ্টনী বসাচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ১৪:০৫আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৪:১৬

বাংলাদেশের সঙ্গে সীমান্তে ভারত পুরনো কাঁটাতারের বদলে নতুন বেষ্টনী বসাচ্ছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, এবার যে বেষ্টনী বসানো হচ্ছে তা কাটা যাবে না। পাকিস্তানের সঙ্গে সীমান্তেও এই নতুন বেষ্টনী বসানো হবে।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে নতুন বেষ্টনী বসাচ্ছে ভারত

বিএসএফ সূত্র মতে, সীমান্তে এরই মধ্যে ৭.১৮ কিলোমিটার জুড়ে ১৪ কোটি ৩০ লাখ ৪৪ হাজার রুপি ব্যয় করে এই নতুন বেষ্টনী স্থাপন করা হয়েছে। গড়ে প্রতি কিলোমিটার স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি রুপি।

কেন্দ্রীয় সরকার পুরনো কাঁটাতারের বদলে নতুন বেষ্টনী স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হবে বলে জানিয়েছে বিএসএফ সূত্র।

খবরে বলা হয়েছে, এখন শুধু সহজে কাটা যাবে না এমন বেষ্টনী স্থাপন করা হবে। এরই মধ্যে আসামের শিলচর সেক্টরের লাঠিটিলা এলাকায় পাইলট প্রকল্প হিসেবে তা বাস্তবায়ন করা হয়েছে। আরও কয়েকটি স্থানে নির্মাণাধীন রয়েছে।

বিএসএফ সূত্র জানায়, সীমান্ত বেষ্টনী অনেক স্থানেই অকার্যকর হয়ে পড়েছে। এর ফলে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করতে পারছে। যেসব স্থানে বেষ্টনী দুর্বল সেখানে অতিরিক্ত বিএসএস সদস্য মোতায়েন করা হয়েছে।

গত বছর কেন্দ্র সরকার পাকিস্তান (১০ কিলোমিটার) ও বাংলাদেশ (৬১ কিলোমিটার) সীমান্তে ৭১ কিলোমিটার অত্যাধুনিক সীমান্ত ব্যবস্থাপনা স্থাপনের উদ্যোগ নেয়। যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ওই প্রকল্পের দ্বিতীয় ধাপে ১ হাজার ৫৫ কিলোমিটারে এই ব্যবস্থা স্থাপন করা হবে। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম