উত্তর প্রদেশে নারী বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিলো পুলিশ

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ২১:২৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৪

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দিল্লির পর এবার উত্তর প্রদেশে মাঠে নেমেছেন নারী বিক্ষোভকারী। শুক্রবার লক্ষ্ণৌয়ে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। শীত উপেক্ষা করেও কর্মসূচি চালিয়ে যান তারা। শনিবার তাদের খাবার ও কম্বল কেড়ে নিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, রাতে খোলা আকাশের নিচে বসে থাকার জন্য যে প্লাস্টিক শিট তারা এনেছিলেন তাও কেড়ে নেওয়া হয়েছে।

উত্তর প্রদেশে নারী বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিলো পুলিশ

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার প্রায় ৫০ জন নারী লক্ষ্ণৌ শহরের ঘণ্টাঘরের সিঁড়ির কাছে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেন। শনিবার ওই প্রতিবাদে আরও নারী ও শিশুরা যোগ দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের জমায়েতে এসে কম্বল কেড়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। নিয়ে নিচ্ছে খাবারও।

তবে পুলিশের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে উত্তরপ্রদেশ সরকার। রবিবার শহরের পুলিশের পক্ষ থেকে গুজব না ছড়ানোর জন্য আবেদনও জানানো হয়।

কিন্তু ভিডিওতে দেখা গেছে, নারী আন্দোলনকারী পুলিশকে প্রশ্ন করছেন, কেন তাদের কম্বল তুলে নিয়ে যাওয়া হচ্ছে।  বিক্ষোভকারী নারী ও শিশুদের জন্য খাবার ও কম্বল নিয়ে আসা এক শিখ ব্যক্তি বলেন, ‘আমরা সাধারণ মানবিকতা থেকে এখানে এসেছি। কিন্তু কিছু পুলিশ এই আন্দোলন থামাবোর জন্য ঘৃণ্য উপায় নিয়েছে।’

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ঘণ্টাঘরের কাছে বিক্ষোভকারীরা কোনও অনুমতি ছাড়াই তাবু খাটানোর চেষ্টা করছিলেন। অনেকেই সেখানে কম্বল বিতরণ করছিলেন। ফলে বহু মানুষ এসে ভিড় করেন যারা আন্দোলনকারী নন। তারা কেবল কম্বল নিতে এসেছিলেন। তাই ভিড় সরাতে হস্তক্ষেপ করে পুলিশ এবং কম্বলগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে পুলিশের বিবৃতিকে বিশ্বাস করছেন না সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তারা যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ আনছেন। অনেকে প্রশ্ন তুলছেন, কোন আইনে বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নেওয়া হয়েছে?  আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, ‘আশা করছি বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিয়ে প্রভুদের ভাল ঘুম হয়েছে’।

নাগরিকত্ব আইনের বিরোধিতায় বেশ কিছুদিন ধরে দিল্লির শাহিনবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন পাঁচ শতাধিক নারী। তাদের অনুপ্রেরণায় উত্তর প্রদেশের পাশাপাশি কলকাতার পার্কসার্কাস ময়দানে জমায়েত করেছেন বিক্ষোভকারী নারীরাও। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম