৭০ লাখ নয়, ট্রাম্পের রোড শোতে থাকবে ১ লাখ মানুষ

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোড শোতে এক লাখ মানুষ অংশ গ্রহণ করবে। বৃহস্পতিবার ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের ২২ কিলোমিটার রোড শোতে এই মানুষেরা অংশ গ্রহণ করবে। যদিও সম্প্রতি এক ভিডিওতে ট্রাম্প দাবি করেছিলেন, এতে ৭০ লাখ মানুষ অংশ নেবে। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এখবর জানিয়েছে।

৭০ লাখ নয়, ট্রাম্পের রোড শোতে থাকবে ১ লাখ মানুষ

আহমেদাবাদ পৌরসভার কমিশনার বিজয় নেহরা বুধবার জানান, রোড শোতে প্রায় এক লাখের মতো মানুষ উপস্থিত হবে।

পরিকল্পনা অনুসারে, ট্রাম্প ও মোদি প্রথমে সবরমতি আশ্রমে পৌঁছাবেন। আহমেদাবাদ বিমানবন্দর থেকে তারা সেখানে যাবেন। এই আশ্রমটি মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত।

আশ্রম থেকে দুই নেতা এসপি রিং রোড হয়ে ইন্দিরা ব্রিজ দিয়ে নবনির্মিত মতেরা ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছাবেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, মোদিকে সঙ্গে নিয়ে ট্রাম্প যখন ক্রিকেট স্টেডিয়ামে ভাষণ দেবেন সেদিন বিশ্বের সবচেয়ে পুরনো গণতন্ত্র মিলিত হবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সঙ্গে।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম