অযোধ্যায় বাবরি মসজিদের বিকল্প ভূমি গ্রহণ করবে সুন্নি বোর্ড

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

উত্তর প্রদেশের কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছে, বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় অনুসারে রাজ্য সরকারের কাছ থেকে বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর ভূমি তারা গ্রহণ করবে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

অযোধ্যায় বাবরি মসজিদের বিকল্প ভূমি গ্রহণ করবে সুন্নি বোর্ড

বোর্ডের চেয়ারপারসন জাফর ফারুকী বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, মসজিদের জন্য বিকল্প ভূমি প্রত্যাখ্যান করার স্বাধীনতা সংস্থাটির কখনও ছিল না। কারণ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।

ফারুকী বলেন, ভূমি গ্রহণ বা প্রত্যাখ্যানের প্রশ্নটি আমাদের পক্ষ থেকে কখনও ছিল না। যাদেরকে এই ভূমি দেওয়া হয়নি তারাই গ্রহণ না করার বিষয়ে কথা বলে আসছিলেন। আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

অযোধ্যা মামলার রায়ের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুন্নি ওয়াকফ বোর্ড কিছুই জানায়নি। ২৪ ফেব্রুয়ারি তাদের বৈঠকে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হবে বলে জানা গেছে।

উত্তর প্রদেশ রাজ্য সরকারের দ্বারা ভূমি বরাদ্দের বিষয়ে ফারুকী বলেন, ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের দেওয়া রায় খুব স্পষ্ট ছিল। এতে রাজ্য সরকারকে আমাদের ভূমি বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে মসজিদ ও সংশ্লিষ্ট স্থাপনা গড়ে তোলার স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে। আদালতের অবমাননা হবে বিধায় ভূমি গ্রহণ না করার কোনও স্বাধীনতা আমাদের নেই।

২৪ ফেব্রুয়ারি কেমন সিদ্ধান্ত আসতে পারে জানতে চাইলে চেয়ারপারসন বলেন, ভূমিতে কী করা হবে এবং কীভাবে তা করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

বোর্ড সরকারের চিঠি পেলেও এখনও কোনও জবাব দেয়নি। বৈঠকের পরে ও বোর্ডের নামে ভূমির আইনি হস্তান্তর চূড়ান্ত হলে তারা বিষয়টি নিয়ে আলোচনা করবে। এই বোর্ডের নীতিনির্ধারক সদস্যের সংখ্যা সাতজন।
উল্লেখ্য, শতাব্দী প্রাচীন বিবাদের আইনি ইতি টেনে ২০১৯ সালের ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে,অযোধ্যার বিতর্কিত ওই ২ দশমিক ৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অন্য কোনও গুরুত্বপূর্ণ স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম