অযোধ্যায় ব্যাংক অ্যাকাউন্ট খুললো রাম মন্দির ট্রাস্ট

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২০, ১৮:০০আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৮:০৪

ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক রাম মন্দির ট্রাস্ট গঠনের এক মাস পর অযোধ্যায় প্রতিষ্ঠানটির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। বৃহস্পতিবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অযোধ্যা শাখায় শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট নামে এই অ্যাকাউন্ট খোলা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

অযোধ্যায় ব্যাংক অ্যাকাউন্ট খুললো রাম মন্দির ট্রাস্ট

খবরে বলা হয়েছে, নতুন অ্যাকাউন্টটি ট্রাস্টের ২৭ বছর পুরনো অ্যাকাউন্টের স্থলাভিষিক্ত হবে। আগের অ্যাকাউন্টটি ছিল একই ব্যাংকের ফয়জাবাদ শাখায়। ওই অ্যাকাউন্টে বাবরি মসজিদ ধ্বংসের পর রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু পূন্যার্থীদের দান করা অর্থ জমা হতো।

ট্রাস্টের সদস্য অনিল মিশরা বলেন, বিভাগীয় কমিশনার কর্তৃক পরিচালিত আগের অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি রুপি রয়েছে। এই অর্থ নতুন অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে করমুক্তির কাগজপত্র পাওয়ার পর।

১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথম ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছিলেন কমিশনার। নতুন অ্যাকাউন্টটি ট্রাস্টের তিন সদস্য দ্বারা পরিচালিত হবে। তারা হলেন, গোবিন্দগিরি মহারাজ, চাম্পাত রায় ও ড. অনিল মিশরা।

গত বছরের নভেম্বরে ভারতে বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে হিন্দু-মুসলমানদের শতাব্দী প্রাচীন বিরোধের আইনি নিষ্পত্তি করে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণ ও বিকল্প স্থানে মুসলিমদের জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্দির নির্মাণে একটি ট্রাস্ট গঠনের নির্দেশনাও দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী ১৫ সদস্য বিশিষ্ট এই ট্রাস্টের প্রধান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাবেক প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রকে। সোমবার বার্তা সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন,  ট্রাস্টের পরবর্তী বৈঠকে মন্দির নির্মাণ শুরুর তারিখ নির্ধারণ করা হবে। ৯ ও ১০ মার্চের হোলি উৎসবের পরই ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম