করোনা মোকাবিলা: দিনে ২০০ জনের সঙ্গে যোগাযোগ করেন মোদি

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২০, ১৭:৪৪আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৭:৪৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন দুই শতাধিক মানুষের জন্য সঙ্গে যোগাযোগ করেন করোনাভাইরাস মোকাবিলায় দেশটির অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য সরাসরি পাওয়ার জন্য। রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানা গেছে।

করোনা মোকাবিলা: দিনে ২০০ জনের সঙ্গে যোগাযোগ করেন মোদি

বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর ও স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে মোদি প্রতিদিন ফোনালাপ করে। এছাড়া দেশের বিভিন্নস্থানের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তিনি ফোনে যোগাযোগ করেন। ফোনালাপে তিনি সবাইকে উৎসাহিত এবং দেশ ও সমাজের প্রতি তাদের সেবার জন্য কৃতজ্ঞতা জানান।
ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সেও অংশগ্রহণ করেন মোদি।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এ রাজ্যে করোনায় আক্রান্ত ১৯৩ জন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম