৩ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২০, ১০:৩৮আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১১:০৫

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত তিনদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৪৭ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

৩ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৩১ মার্চ আক্রান্তের সংখ্যা ছিলেন ১ হাজার ২৫১ জন। ৩ এপ্রিল সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৪৭ জন। দেশটিতে এখনও পর্যন্ত ৬৯ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধু শুক্রবার ১০ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষা হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে ৩৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেরালাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। এই রাজ্যে নতুন ৭৫ জন কোভিড-১৯ আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০৯। করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রেই সবথেকে বেশি ১৬ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে মারা গেছেন ৮ জন।
করোনার বিরুদ্ধে লড়াইতে পরষ্পরের প্রতি সংহতি জানাতে রবিবার রাত ৯টায় বাড়ির আলো ৯ মিনিটের জন্য নিভিয়ে মোববাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম