ভারতে করোনা যোদ্ধাদের সম্মানে ‘পুষ্পবৃষ্টি’

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২০, ২৩:১৬আপডেট : ০৩ মে ২০২০, ২৩:১৭

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডাক্তার, নার্স, প্যারামেডিকসহ যারা সামনের সারিতে কাজ করছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। রবিবার দেশটির সামরিক হেলিকপ্টার থেকে বিভিন্ন হাসপাতালের ওপর ফুলের পাপড়ি ছিটানো হয়। এমন দিনে এই শ্রদ্ধা জানানো হলো যেদিন দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

ভারতে করোনা যোদ্ধাদের সম্মানে ‘পুষ্পবৃষ্টি’

করোনাভাইরাসের মোকাবিলায় সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মী, মাঠে নামা পুলিশ-প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সেনা জওয়ান ও সাংবাদিকরা। করোনাভাইরাসের এই যোদ্ধাদের অভিবাদন ও কৃতজ্ঞতা জানাতে এই পুষ্পবৃষ্টিসহ বিভিন্ন কর্মসূচি শুক্রবার ঘোষণা করেছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত ও ভারতীয় তিন বাহিনীর প্রধানরা।

করোনার বিস্তার ঠেকাতে ভারতে ২৫ মার্চ থেকে লকডাউন চলছে। লকডাউনকে সফল করতে যে পুলিশকর্মীরা দিনরাত কাজ করছেন। রবিবার তাদেরও সম্মান জানানো হয়েছে। দিল্লিতে পুলিশ মেমোরিয়ালে তিন বাহিনীর প্রধানের তরফ থেকে পুষ্প অর্পণ করার মাধ্যমে শুরু হয় সম্মান জানানো।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভারতের প্রায় সব শহরের আকাশে চক্কর দিয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান। সুখোই-২০ এমসেআই, মিগ-২৯ ও জাগুয়ার যুদ্ধবিমানগুলি রাজধানীতে রাজপথে কুচকাওয়াজ করতে দেখা গেছে। ৫০০ থেকে ১০০০ মিটার উপর থেকে ফুল ছড়িয়েছে এই যুদ্ধবিমানগুলি। এ ছাড়া সি-১৩০ হেলিকপ্টারও একই রুটে পুষ্পবর্ষণ করেছে। বিমানবাহিরীর ওয়েস্টার্ন কমান্ড একইভাবে আকাশ থেকে ফুল ছড়ায় দিল্লির গঙ্গারাম, রাজীব গান্ধী সুপার স্পেশালিটি, দীনদয়াল উপাধ্যায়সহ প্রায় সব হাসপাতালের উপর।

ভারতে করোনা যোদ্ধাদের সম্মানে ‘পুষ্পবৃষ্টি’

মুম্বাইয়েও একই পরিস্থিতি ছিল। মেরিন ড্রাইভে আকাশে কুচকাওয়াজের পর কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল, কস্তুরবা গান্ধী হাসপাতালসহ প্রায় সব সরকারি হাসপাতালের উপরেই পুষ্পবৃষ্টি হয়েছে। শ্রীনগরে ডাল লেক ও চণ্ডীগড়ের সুকনা লেকেও ফুলবর্ষণ হয়েছে। এ ছাড়া দেশের প্রায় সর্বত্রই একইভাবে পুষ্পবৃষ্টির ছবি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এতে করে রবিবার বিকাল পর্যন্ত দেশে মোট ১৩০৬ জনের মৃত্যু হয়েছে। আরগত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ২৬৩ জন। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম