৮ কোটি অভিবাসী শ্রমিককে বিনামূল্যে খাদ্যশস্য দেবে ভারত

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২০, ২৩:৫০আপডেট : ১৬ মে ২০২০, ০০:৪৩

করোনা লকডাউনে ক্ষতিগ্রস্ত ভারতের অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, প্রায় ৮ কোটি অভিবাসী শ্রমিককে দুই মাস বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে। এ কাজে ব্যয় হবে ৩৫ বিলিয়ন রুপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ২০ লাখ কোটি রুপির আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় এই খাদ্যশস্য বিতরণ করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

৮ কোটি অভিবাসী শ্রমিককে বিনামূল্যে খাদ্যশস্য দেবে ভারত

ভারতে করোনাভাইরাসে বিস্তার ঠেকাতে জারি করা লকডাউনে বিপাকে পড়েছেন অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকরা। বেশিরভাগই লকডাউনে হারিয়েছেন কাজ। ফলে বাধ্য হয়ে তারা নিজ রাজ্যে ফেরত আসতে চাইছেন। যদিও ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছিল। পরে শুধু শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।

ভারতীয় অর্থমন্ত্রী বলেন, এপ্রিল থেকে ভারত সরকার প্রায় ১০০ বিলিয়ন রুপি ব্যয় করেছে ২৩ মিলিয়ন বেকারদের পেছনে। গ্রামে চাকরির নিশ্চয়তা প্রকল্পে এই অর্থ ব্যয় করা হয়েছে।

সিতারমন জানান, সরকার অভিবাসী শ্রমিকদের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে। যাতে করে শ্রমিকরা স্বল্পমূল্যে বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন।

হকার ও ফুটপাথের ব্যবসায়ীদের জন্য ঋণ  প্রকল্প ঘোষণা করেছেন ভারতীয় অর্থমন্ত্রী।  এই প্রকল্পে ব্যবসায়ীরা ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তিনি বলেন, ‘সারা দেশে মোটামুটি ৫০ লাখ স্ট্রিট ভেন্ডর রয়েছেন। তাদের জন্য এই ঋণের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের জন্য খরচ হবে ৫ হাজার কোটি রুপি।’  

সিতারমন আরও বলেন, কৃষিক্ষেত্রে প্রতি বছর ৯০ হাজার কোটি রুপি দেয় নাবার্ড। কৃষি ঋণসহ বিভিন্ন খাতে সেই অর্থ সমবায় ও অন্যান্য গ্রামীণ ব্যাংকগুলোর মাধ্যমে দেওয়া হয়। এ বার তার সঙ্গে কেন্দ্র আরও ৩০ হাজার কোটি রুপি দেবে নাবার্ড। এতে দেশের আড়াই কোটি কোটি কৃষক উপকৃত হবেন। এ ছাড়া মৎস্যচাষি ও পশুপালনকারীদেরও ‘কিসান ক্রেডিট কার্ডে’র আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়অ ভাষণে মোদি ২০ লাখ কোটি রুপির এই প্যাকেজের রূপরেখা হাজির করেছিলেন। এই প্রণোদনা ভারতের জিডিপির প্রায় দশ শতাংশ। তিনি বিস্তারিত না জানালেও বলেছিলেন  অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরে তা ঘোষণা করবেন। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম