করোনা উপসর্গ নিয়ে স্বেচ্ছা বিচ্ছিন্ন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২০, ১৭:০৬আপডেট : ০৮ জুন ২০২০, ১৭:০৮

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ গলা জ্বালা ও জ্বর নিয়ে স্বেচ্ছা বিচ্ছিন্ন রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার শারীরিক অসুস্থতার কারণে আগামি দিনে নির্ধারিত সব বৈঠক বাতিল করেছে দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’র বরাতে এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

করোনা উপসর্গ নিয়ে স্বেচ্ছা বিচ্ছিন্ন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

খবরে বলা হয়েছে, রবিবার দুপুর থেকে শারীরিক অসুস্থতা অনুভব করেন কেজরিওয়াল। তারপর থেকে কারও সঙ্গে দেখা করেননি তিনি। সোম বা মঙ্গলবার তার নমুনা পরীক্ষা করা হতে পারে।

এর আগে ওই দিন সকালেই করোনা শয্যা নিয়ে এক দীর্ঘ সাংবাদিক বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই বৈঠকে তিনি ঘোষণা দিয়েছিলেন, দিল্লির বেসরকারি হাসপাতালের করোনা শয্যা শুধু রাজ্যবাসীর জন্য। আগের দিন শনিবার করোনা শয্যা নিয়ে কালোবাজারি রুখতে নার্সিংহোমগুলোকে বার্তা পাঠিয়েছিলেন তিনি। প্রতিবারই মুখে মাস্ক পরে প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে তাকে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, দিনপ্রতি গড়ে এক হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন দিল্লিতে। রাজ্যটির মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৫০০ ছাড়িয়েছে। 

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ হাজার ৯৮৩ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে।  

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম