অক্সফোর্ড ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ উৎপাদন করবে ভারত

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০২০, ২২:২২আপডেট : ২০ জুলাই ২০২০, ২২:৩১

করোনাভাইরাসের বিরুদ্ধে অক্সফোর্ড ইউনিভার্সিটির সম্ভাব্য ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ উৎপাদনে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট। ফার্মাসিউটিক্যালস জায়ান্ট আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের সম্মিলিত প্রয়াসের এই ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে আশাবাদী গবেষকরা। সোমবার প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম দুই ধাপের ফলাফলেও তা উঠে এসেছে।

অক্সফোর্ড ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ উৎপাদন করবে ভারত

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগস্ট মাস থেকে অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করবে সিরাম ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আধার পুনাওয়ালা পিটিআইকে বলেন, আমরা তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা আস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে কাজ করছি। এছাড়া আগামী মাসে ভারতে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বর্তমান পরিস্থিতি ও সর্বশেষ তথ্য অনুসারে এই বছরের শেষ দিকে ভ্যাকসিনটি পাওয়া যাবে।

পুনাওয়াল আরও বলেন, সিরাম ইনস্টিটিউট অব ভারত আস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ভ্যাকসিনটির ১০০ কোটি ডোজ সরবরাহ করা হবে। এই ভ্যাকসিন ভারত এবং বিশ্বের মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোর জন্য উৎপাদন করা হবে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম