সুপ্রিম কোর্টে ‘নির্ভয়া’র ধর্ষকের মুক্তির বিরুদ্ধে আপিল খারিজ

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৫, ১৪:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:৩৮

নির্ভয়ার ধর্ষকের মুক্তির প্রতিবাদের বিক্ষোভ ২০১২ সালে দিল্লির চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী ‘নির্ভয়া’ ধর্ষণের ঘটনায় জড়িত কনিষ্ঠ ধর্ষকের মুক্তির বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এই আদেশ দেন। রবিবার একটি সংশোধন কেন্দ্র থেকে ছাড়া পান ওই ধর্ষক।
শনিবার রাতে দিল্লি কমিশন অব উইমেনের প্রধান স্বাতী মালিওয়াল এই মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সুনির্দিষ্ট আইনি কোনও ভিত্তি না থাকার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এতে তাকে (ধর্ষক) আর আটকে রাখা যাবে না।’
স্বাতী আরও বলেন, আমরা তার মুক্তি বন্ধ রাখতে অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছিলাম। কিন্তু আদালত তা আমলে নেননি।
রায়ের প্রতিক্রিয়ায় নির্ভয়ার বাবা বদ্রিনাথ সিং বলেন, আমরা এসব আইনকানুনের কিছুই বুঝি না। আমরা শুধু এতটুকু বলতে পারি যে, এসব আইন আমাদের হারিয়ে দিল।’
২০১৩ সালে সংশোধনের সুযোগ দিয়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ধর্ষণের শিকার হওয়ার কয়েক দিনের মধ্যেই মৃত্যুবরণকারী মেয়েটির প্রতীকী নাম দেওয়া হয় ‘নির্ভয়া’।
নির্ভয়ার ঘটনায় মোট ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ওই কিশোরকে আদালত তিন বছরের জন্য এক শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয় তিহার কারাগারে। অন্য চারজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের