ভারতে শিপইয়ার্ডে ক্রেন ভেঙে ১১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ১৭:৪১আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৭:৪২

ভারতের বিশাখাপত্তনমের একটি শিপইয়ার্ডে শ্রমিকদের মাথার উপর ক্রেন ভেঙে পড়ায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন  আরও বেশ কয়েকজন। শনিবার হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

ভারতে শিপইয়ার্ডে ক্রেন ভেঙে ১১ জনের মৃত্যু

খবরে বলা হয়েছে, ক্রেনের ভার বহনের সক্ষমতা যাচাই চলছিল শিপইয়ার্ডে। তখনই ভেঙে পড়ে ওই ক্রেনটি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশাখাপত্তনম পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন ওই শিপইয়ার্ডের স্থায়ী কর্মী এবং বাকিরা চুক্তিভিত্তিক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। দ্রুত হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বিশাল আকৃতির ক্রেনটি কীভাবে হুড়মুড় করে ভেঙে পড়ছে। ওই সময় নিচে কাজ করছিলেন শ্রমিকরা। আকস্মিক এমন ঘটনায় অনেকেই সরে যেতে পারেননি। ক্রেনে চাপা পড়েই তাদের মৃত্যু হয়।

বিশাখাপত্তনম জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। উপকূলবর্তী এই শহরের হিন্দুস্তান শিপইয়ার্ডে জাহাজ নির্মাণ, মেরামত এবং সাবমেরিন তৈরির কাজ হয়। 

/এএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
মির্জা ফখরুলকে প্রথম অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
সর্বশেষ খবর
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
৬৪-তে অলআউট বাংলাদেশ, এর কম রান আর কতবার হয়েছিল?
৬৪-তে অলআউট বাংলাদেশ, এর কম রান আর কতবার হয়েছিল?
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী