ভারতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ালো

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৫

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের ৪০ লাখ ছাড়িয়েছে। শনিবার দেশটিতে ২৪ ঘন্টায় ৮৬ হাজার ৪৩২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন। করোনার সংক্রমণে ভারত বিশ্বের তৃতীয় অবস্থানে উঠে এসেছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দেশটি এখনও সংক্রমণ শীর্ষ মাত্রা অতিক্রম করেনি।

ভারতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ালো

বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখের বেশি। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৪১ লাখ।

ভারতে কোভিড-১৯ সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬৯ হাজার ৫৬১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩১ লাখ ৭ হাজার ২২৩ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৮ লাখ ৪৬ হাজার ৩৯৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। সুস্থ হয়েছেন ৭০ হাজার ০৭২ জন। সুস্থতার হার ৭৭.২৩ শতাংশ। আর মৃত্যুহার ১.৭৩ শতাংশ।

অর্থনীতি পুনরুদ্ধারে ভারত সরকার করোনা সংক্রমণ প্রতিরোধের বিধিনিষেধ শিথিল করেছে, যদিও দেশটিতে দ্রুত করোনা সংক্রমন ছড়িয়ে পড়ছে। বিশ্বে যে সব দেশে সংক্রমন বাড়ছে ভারত এ গুলোর একটি।

ভারতে প্রতিদিন ৮০ হাজারের বেশী লোক আক্রান্ত এবং ১ হাজারের বেশী লোক মারা যাচ্ছে। মাত্র ১৩ দিনে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়ে ৪০ লাখ ছাড়িয়েছে, এই বৃদ্ধির গতি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়ে বেশী। মহামারি এখন গ্রামীণ এলাকা ও দরিদ্রদের মাঝে ছড়িয়ে পড়েছে, যেখানে কোন চিকিৎসা সুযোগ সুবিধা নেই। পাশাপাশি দিল্লী ও মুম্বাইয়ের মতো বড় সিটিতে পুনরায় সংক্রমণ বাড়ছে।

ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৮৪৪। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৫৮৬ জনের। সুস্থ হয়েছেন ৬ লাখ ১২ হাজার ৪৮৪ জনের।  

দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এখানে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৭৩০।  তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৮৫১ জন। চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ২০৬।  পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ১০১।

গত মার্চে দেশব্যাপী লকডাউন ঘোষণার পর থেকে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই মহামারি সংকটের কেন্দ্রে পরিণত হয়েছে। ১৩০ কোটি লোকের দেশটিতে মোট সংক্রমণের এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম