তৃণমূল কর্মীদের জুতোপেটা করা উচিত: দিলীপ ঘোষ

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। বিধানসভা নির্বাচন ঘিরে এমনিতেই রাজ্যটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। এ অবস্থায় আগুনে ঘি ঢাললেন তিনি। বলে বসলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের কর্মীদের জুতোপেটা করা উচিত।  

তৃণমূল কর্মীদের জুতোপেটা করা উচিত: দিলীপ ঘোষ

উত্তর চব্বিশ পরগনা জেলার ঘোলাতে দলীয় কর্মীদের উদ্দেশে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হবে তৃণমূল। তৃণমূল কর্মীদের রাস্তার মাঝে ধরে জুতোপেটা করা উচিত।

মমতার দলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, রাজ্যের পুলিশ বাহিনীর একটি অংশ বিজেপি কর্মীদের ভয় দেখিয়েছে। তাদের ছেড়ে দেওয়া হবে না।

এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে পড়ুয়াদের জন্য বরাদ্দ শিক্ষা খাতের অর্থ লুট করার অভিযোগও তুলে ধরেন তিনি। মেদিনীপুরের বিজেপি সংসদ সদস্য বলেন, অনেক পুলিশ রাজ্যের ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে। আমি কিন্তু আমার ডায়রিতে সব নোট রাখছি। ২০২১ সালের রাজ্য নির্বাচনের পরে বিজেপি কর্মীদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে, তার জবাব দেওয়া হবে।

দিলীপ ঘোষের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের সংসদ সদস্য ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির সংসদ সদস্যকে ‘অশিক্ষিত এবং অপসংস্কৃতিক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যদি সাহস থাকে তাহলে আমাকে আগে জুতো মেরে দেখান। আমি চ্যালেঞ্জ করলাম। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম