ভারতে অক্সফোর্ডের করোনা টিকার পরীক্ষা স্থগিত

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৯

অক্সফোর্ড আস্ট্রাজেনেকার করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা ভারতে স্থগিত করেছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রিটিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান পুনরায় পরীক্ষা চালুর আগ পর্যন্ত তা স্থগিত থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ভারতে অক্সফোর্ডের করোনা টিকার পরীক্ষা স্থগিত

মঙ্গলবার যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও আস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে তৃতীয় ও চূড়ান্ত দফার ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে ট্রায়াল স্থগিতের এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে ওই দিন আস্ট্রাজেনেকার অংশীদার প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট জানিয়েছিল তাদের পরীক্ষা চলমান রয়েছে।

অবশেষে বৃহস্পতিবার ভারতেও টিকাটির পরীক্ষা স্থগিতের কথা জানানো হলো। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরাম জানায়, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি এবং ভারতে পরীক্ষা স্থগিত রেখেছি। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম