পাকিস্তানে গ্রেফতার মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২১, ২২:৫৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১২:১৪
image

সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে জাকিউর রেহমান লাখভি নামে এক লস্কর-ই-তইয়্যেবা নেতাকে গ্রেফতার করেছে পাকিস্তান। ভারতের দাবি লাখবি মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড। এই মামলায় ২০১৫ সাল থেকেই জামিনে থাকা লাখবিকে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিডি) গ্রেফতার করেছে। তবে কোন জায়গা থেকে তাকে আটক করা হয়েছে তা জানানো হয়নি।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০০৮ সালের নভেম্বরে ভারতের মুম্বাই শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। একই সঙ্গে কয়েকটি স্থানে সশস্ত্র ব্যক্তিদের সমন্বিত এই হামলায় অন্তত ১৭৪ জন নিহত হয়। হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়্যেবাকে দায়ী করে থাকে দিল্লি।

পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগ সিটিডি’র বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তইয়্যেবার নেতা জাকি-উর-রেহমান লাখবিকে আটক করা হয়েছে। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে ৬১ বছর বয়সী লাখবিকে আটক করা হয়।

একটি ডিসপেন্সারি চালানো লাখবির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করার অভিযোগ রয়েছে। অন্যদের সঙ্গে নিয়ে তিনি ওই ডিসপেন্সারি থেকে তহবিল সংগ্রহ করে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন করতেন বলে অভিযোগ উঠেছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম