ফ্রন্টলাইন যোদ্ধাদের টিকার দাম বহন করবে ভারত সরকার

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ২২:১৭আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১২:৫১
image

ভারতের প্রায় তিন কোটি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারকে দেওয়া করোনাভাইরাস টিকার দাম বহন করবে দেশটির সরকার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন প্রথম ধাপে তাদের টিকা প্রদান করা হবে। একই সঙ্গে তিনি প্রাথমিক পর্যায়ে জনপ্রতিনিধি রাজনীতিবিদদের টিকা গ্রহণ না করার আহ্বান জানান। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে গণহারে টিকা প্রয়োগ। প্রায় ৩০ কোটি মানুষকে করোনার টিকা প্রদানের পরিকল্পনা রয়েছে তাদের। প্রথমে স্বাস্থ্য কর্মী, পুলিশ এর মতো ফ্রন্টলাইন ওয়ার্কাররা এই টিকা পাবেন। এছাড়া ৫০ বছরের বেশি বয়সী এবং নানা অসুস্থতায় ভুগছেন তারাই প্রথমে টিকা পাবেন।

টিকাদান কর্মসূচি সামনে রেখে সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, এখন পর্যন্ত মাস খানেক সময়ে বিশ্বের ৫০টি দেশের আড়াই কোটি মানুষ টিকা নিতে পারলেও ভারতে আগামী কয়েক মাসের মধ্যে ৩০ কোটি মানুষ টিকা নেবে। এটাকেই তিনি বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি হিসেবে আখ্যা দেন।

প্রথম ধাপের টিকাদান কর্মসূচি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আমার ব্যক্তিগত পরামর্শ আছে আর এটাকে কারও অন্যভাবে নেওয়া উচিত হবে না। আমরা যারা জনপ্রতিনিধি তারা এর (টিকাদান কর্মসূচির) অংশ নই।’

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদি বলেন, বিশ্বের অন্য দেশের সংক্রমণের বিস্তারের তুলনায় তাদের দেশের পরিস্থিতি অনেক ভালো। এতে খুশি হওয়া যায় কিন্তু হাল ছেড়ে দেওয়া উচিত হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, করোনা মহামারিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের আক্রান্তের দেশ ভারত। তাদের আগে আছে কেবল যুক্তরাষ্ট্র।

/জেজে/বিএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি