দুর্ঘটনায় আহত ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, স্ত্রী ও সহযোগীর মৃত্যু

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২১, ১১:১১আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৪:১৫
image

সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে আহত হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক। একই দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন তার স্ত্রী এবং তার ব্যক্তিগত সহকারি। সোমবার রাতের এই দুর্ঘটনার পর অবশ্য বিপদমুক্ত রয়েছেন প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। তাকে বামবোলিমের গোয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে কর্নাটকের উত্তর কান্নাডা জেলার আনকোলায় দুর্ঘটনার কবলে পড়েন শ্রীপদ নায়েক। ওই সময়ে তিনি রাজ্যের ইয়েল্লাপুর থেকে গোকার্নায় যাচ্ছিলেন। দুর্ঘটনার একটি ছবিতে দেখা গেছে সাদা টয়োটা গাড়িটি গাছ এবং ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেছে। গাড়িটিও মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্তের সঙ্গে কথা বলে শ্রীপদ নায়েকের সুচিকিৎসা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। ৬৮ বছর বয়সী শ্রীপদ উত্তর গোয়া থেকে নির্বাচিত এমপি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কথা বলেছেন প্রমোদ সায়ন্তের সঙ্গে। প্রয়োজন পড়লে শ্রীপদকে দিল্লিতে পাঠানোর আয়োজনে সহায়তার কথাও বলেছেন তিনি। ইতোমধ্যে হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রিকে দেখে এসেছেন প্রমোদ সায়ন্ত।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম