দিল্লির ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ১৯:৫৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২১:১১
image

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে পুলিশ। বিস্ফোরণের পর দূতাবাস এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং বিস্ফোরণ বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দিল্লি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি দূতাবাসের বাইরে যেটি বিস্ফোরিত হয়েছে সেটি খুব কম ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড ডিভাইস। এটি বিস্ফোরণের পর কাছাকাছি থাকা তিনটি গাড়ির কাচ ভেঙে গেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ভয় দেখানোর উদ্দেশ্যেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।

২০১২ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ইসরায়েলি কূটনীতিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হলে চার জন আহত হয়।

শুক্রবার যে স্থানে বিস্ফোরণ ঘটেছে তার কাছেই সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী ও অন্য সরকারি কর্মকর্তারা একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছেন।

বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনার পর থেকেই ভারতের রাজধানীতে জারি করা হয়েছে নিরাপত্তা সতর্কতা। প্রজাতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের সময় ওই সংঘর্ষের পর থেকেই দিল্লিজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম