বিজেপিতে যোগ দিলেন মমতার দলের আরও পাঁচ নেতা

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২১, ২৩:৪২আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৪:৪৩
image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতেস যোগ দিয়েছেন আরও পাঁচ নেতা। শনিবার রাতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে তার সঙ্গে দেখা করে এসব নেতারা বিজেপিতে যোগ দেন। এদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তী, রানাঘাট পুরসভার পদত্যাগ করা প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গের আগামী বিধান সভা নির্বাচন সামনে রেখে রাজ্যের ক্ষমতাসীন তৃণমুল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিরোধ তুঙ্গে উঠেছে। এই নির্বাচনে মমতাকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসার লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি। অন্যদিকে বিজেপির উত্থান ঠেকাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে মমতার তৃণমুল কংগ্রেস।

আগামী রবিবার পশ্চিম বঙ্গ সফর করার কর্মসূচি নিয়েছিলেন বিজেপি নেতা অমিত শাহ। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করেন তিনি। পরে তৃণমূল নেতাদের চার্টার্ড বিমানে করে উড়িয়ে দিল্লিতে নিয়ে যায় বিজেপি।

দিল্লি বিমানবন্দর থেকে সোজা কৃষ্ণমেনন মার্গে অমিত শাহের বাসভবনে যান তৃণমুল কংগ্রেসের সাবেক নেতারা। বিজেপিতে যোগ দেওয়ার পর অমিত শাহের সঙ্গে একটি গ্রুপ ছবিও তোলেন তারা।

শনিবার অমিত শাহের বাড়ি থেকে বের হবার পর রাজীব বন্দ্যোপাধ্যায়, ‘কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রাজ্যে বাস্তবায়ন করার জন্য বাংলায় বিজেপি সরকার দরকার। এ নিয়ে অমিত শাহের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।’ একই সঙ্গে তিনি জানান রবিবার পশ্চিমবঙ্গের নির্ধারিত সমাবেশ যথাসময়ে অনুষ্ঠিত হবে। ডুমুরজলায় ওই সমাবেশে বহু তৃণমুল কর্মী বিজেপিতে যোগ দেবে বলেও জানান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম