বাজেট অধিবেশনে কৃষকদের ঠেকাতে রাস্তা আটকাচ্ছে দিল্লি পুলিশ

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৬
image

ভারতের পার্লামেন্টে বাজেট অধিবেশন ঘিরে বিক্ষোভরত কৃষকদের ঠেকাতে রাস্তা খুঁড়ে এবং কাঁটাতার দিয়ে ব্যারিকেড নির্মাণ করছে পুলিশ। সোমবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য শুরু হওয়ার আগে দিল্লির বিভিন্ন সড়কসহ পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভরত কৃষকেরা গত সপ্তাহে ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর র‍্যালির আয়োজন করে। হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে র‍্যালি নিয়ে রওনা দিলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘাতের জন্য কৃষকদের দায়ী করে তাদের দিল্লি সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কৃষকদের অবস্থানে সংঘবদ্ধ গোষ্ঠীর হামলার ঘটনাও ঘটেছে।

বিক্ষোভরত কৃষকেরা পার্লামেন্টের বাজেট অধিবেশন ঘিরে অস্থিরতা তৈরি করতে পারে এমন আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘পার্লামেন্ট অধিবেশনের সময় কোনও সংঘাত ও সহিংসতা এড়াতে নিরাপত্তা বাড়িয়েছে সরকার। সরকারের পরিকল্পনা হলো সবাইকে নিরাপদ রাখা এবং যেকোনও ধরনের উত্তেজনা বৃদ্ধি পরিহার করা।’

উল্লেখ্য, উল্লেখ্য, ভারতের নতুন প্রবর্তিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে গত দুই মাস ধরে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে কৃষকেরা। দিল্লির প্রবল ঠান্ডার মাঝে আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের সঙ্গে ভারত সরকারের ১১ বার বৈঠক হলেও সেখানে আইন প্রত্যাহার নয়, স্থগিত রাখার প্রস্তাবই দেওয়া হয়েছে। তবে তা মেনে নিতে অস্বীকার করে আসা কৃষকেরা প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র‌্যালি কর্মসূচি ঘোষণা করে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম