উত্তরাখণ্ডে আরও দুই মরদেহ উদ্ধার, জোরালো করা হয়েছে উদ্ধার অভিযান

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩
image

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় আরও দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে  প্রায় এক সপ্তাহ আগের ওই ঘটনায় মোট ৪০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া সেখানকার একটি সুড়ঙ্গে আটকে পড়া অন্তত ৩০ জনকে উদ্ধারের প্রচেষ্টা জোরালো করেছে উদ্ধারকর্মীরা। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও অন্তত দুইশ’ মানুষ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত রবিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় ভয়াবহ বন্যা দেখা দেয়। আকস্মিক এ ঘটনার পর স্রোতের তোড়ে ভেসে যান অনেকে। উদ্ধার অভিযান চলমান থাকলেও এখনও ২০০ মানুষ নিখো৭জ রয়েছেন। সুড়ঙ্গে আটকে আছেন ৩৬ শ্রমিক। রবিবারে ধসের জেরে গতিপথে পলি, বালি আটকে বাঁধ তৈরি হয়েছে। সেখানে পানি জমে তৈরি হয়েছে হ্রদ।

শনিবার তপোবন মূল সুড়ঙ্গ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। হিমবাহ ধসের পর এই প্রথমবারের মতো সুড়ঙ্গটি থেকে কোনও মরদেহ উদ্ধার করা হলো। বাকি ৩৮ জনের মরদেহ আশেপাশের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট সাতী ভাদুরিয়া জানিয়েছেন মরদেহ উদ্ধারের পর তপোবন সুড়ঙ্গে তল্লাশি এবং উদ্ধার প্রচেষ্টা জোরালো করা হয়েছে। উদ্ধারকারী বলছেন জীবিতদের উদ্ধারে এখনও আশাবাদী তারা। তবে সুড়ঙ্গে এখনও পানি ও মাটি প্রবেশ করতে থাকায় চ্যালেঞ্জ ক্রমাগত বাড়ছে বলে জানান তারা।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম