স্বল্প মূল্যে খাবারের প্রকল্প শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫
image

কর্নাটকের ইন্দিরা ক্যান্টিন, তামিল নাড়ুর আম্মা ক্যান্টিনের মতো স্বল্প মূল্যে খাবার সরবরাহ করতে ’মা কিচেনস’ নামের একটি প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মধ্যে উচ্চ ভর্তুকির মাধ্যমে খুব কম মূল্যে পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। তবে এটিকে নির্বাচনি প্রকল্প আখ্যা দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তবে তৃণমূল কংগ্রেস নেতারা এর জবাবে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নির্বাচনের আগে বেশ কিছু অবকাঠামো প্রকল্প চালু করছেন।  সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মা কিচেনস প্রকল্পের মাধ্যমে মাত্র পাঁচ রুপিতে ভাত, সবজি, ডাল ও ডিম রান্না করে খাওয়ানো হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে প্রকল্পটি চালুর ঘোষণা দিয়ে মমতা বলেন, ’এটা মায়ের রান্নাঘর। আমরা আমাদের মাকে নিয়ে গর্ব করি। মা যেখানেই থাকে, সেখানেই ভালো কিছু হয়। আমরা সব মায়েদের প্রণাম জানাই।’

মমতার শুরু করা ’দুয়ারে সরকার’ এবং ’স্বাস্থ্য সাথী’ প্রকল্পের পর তৃতীয় বড় প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছে মা রান্নাঘর। আপাতত কলকাতায় এই প্রকল্প শুরু হলেও পরে তা পুরো রাজ্যে সম্প্রসারিত হবে। এর সুবিধাভোগীরা আশা করছেন, পুরো বছর জুড়ে এই প্রকল্প চালু থাকবে।

এক সুবিধাভোগী বলেন, ‘সকালেই কাজে বেরিয়ে যেতে হয়। যদি পাঁচ রুপিতে খাবার পাওয়া যায়, সেটা আমার ভাগ্য।’ আরেক সুবিধাভোগী বলেন, ’ভাত আর সবজি খেলেও ২৫ রুপি লাগে। মাত্র পাঁচ রুপিতে খাবার পাওয়া অবিশ্বাস্য। সারা বছর ধরে এটা পাওয়া গেলে খুব ভালো হয়।’

পশ্চিমবঙ্গ সরকারের এই ঘোষণার পর ক্ষমতাসীন তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলিপ ঘোষ বলেন, ’পশ্চিমবঙ্গের মানুষের কাছে খাবার কেনার টাকা নেই। সেই কারণে পাঁচ রুপিতে খাবার দিতে মা ক্যান্টিন চালু করা হচ্ছে। তিনি (মমতা) নিজের ব্যর্থতার প্রমাণ করেছেন। মানুষ ভিক্ষুকে পরিণত হয়েছে আর তিনি তাদের পাঁচ রুপিতে খাবার দিচ্ছেন।’

পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ কেবল নির্বাচন এলেই পশ্চিমবঙ্গকে স্মরণ করে বিজেপি। পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফরহাদ হাকিম বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কেন বারবার প্রধানমন্ত্রী সফর করছেন? এখানে প্রকল্প উদ্বোধন করতে আসছেন তিনি। তারা অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলছেন যার কোনও অর্থ নেই। এটা নির্বাচনি থালা নয়। কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী প্রকল্পগুলো ভালোভাবে কাজ করছে।

উল্লেখ্য, এই বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এই মাসের শেষে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনের তৃণমূল কংগ্রেসকে হটিয়ে রাজ্যের ক্ষমতা দখলের লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি। আর তাদের প্রতিহত করতে জোরালো প্রচেষ্টা অব্যাহত রেখেছে তৃণমূল কংগ্রেস।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম