মোদির পরিণতি ট্রাম্পের চেয়ে খারাপ হবে: মমতা

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২২
image

ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে ক্ষমতাসীন দল বিজেপি’র কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দাঙ্গাবাজ’ এবং ‘দৈত্য’ আখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, গত নভেম্বরের নির্বাচনে পরাজিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খারাপ পরিণতি অপেক্ষা করছে মোদির জন্য। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে ক্ষমতাসীন দল তৃণমূলকে হটিয়ে রাজ্যটির ক্ষমতায় আসতে চায় বিজেপি। অন্যদিকে পরের মেয়াদেও ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতাদের ‘তোলাবাজ’ বলে সমালোচনা করে আসছেন বিজেপি নেতারা। এই বক্তব্যের জবাব দিতে বুধবার কলকাতার কাছে হুগলিতে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সবচেয়ে বড় দাঙ্গাবাজ।’ মোদির জন্য ট্রাম্পের চেয়ে খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে দাবি করে মমতা বলেন, ‘বিধানসভা নির্বাচনে আমি থাকবো গোলকিপার আর বিজেপি একটা গোলও করতে পারবে না।’

উল্লেখ্য, কয়লা দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার পাশাপাশি তার শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। এর জবাবে পাল্টা চিঠি পাঠিয়ে নিজের অবস্থানের কথা জানিয়ে দেন রুজিরা। মঙ্গলবার তিনি জিজ্ঞাসাবাদের জন্য তার বাসভবনে সিবিআই কর্মকর্তাদের আসতে বলেন।

ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আপনারা আমাকে মারতে পারেন, খুন করতে পারেন। কিন্তু একজন নারীকে অশ্রদ্ধা করতে পারেন কি? আমার বাড়ির বউকে অপমান করতে পারেন? তাকে কয়লা চোর বলতে পারেন? আপনারা আমাদের মা-বোনদের কয়লা চোর বলছেন? আর আপনারা নিজেরা কি একেবারেই সাধু? আমরা সবকিছুই জানি কিন্তু কিছুই বলবো না। কারণ, আমরা নিচে নামবো না।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ দেশ চালাচ্ছে এক দৈত্য আর এক দানব। তারা আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তারা অনুপ্রবেশ করবে। বাংলা দখল করবে। আপনারা কী চান? বাংলা বাংলাই থাকবে নাকি বিজেপির মতো চলবে? গুজরাট বাংলা শাসন করবে না।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম