পুদুচেরিতে রাষ্ট্রপতির শাসন জারি

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২
image

অবশেষে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ায় এবং বিরোধীদের পক্ষ থেকে সরকার গঠনের দাবি না ওঠায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এমন ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আর মাত্র তিন মাস পরেই কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচন কমিশনের ভোট ঘোষণার আগেই সম্প্রতি ক্ষমতাসীন কংগ্রেস-ডিএমকে জোট সরকার থেকে একের পর এক বিধায়ক ইস্তফা দিতে থাকেন। এই পরিস্থিতিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) আস্থা ভোট হয় পুদুচেরি বিধানসভায়। তবে তাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। এরপর পদ থেকে ইস্তফা দেন তিনিও।

তারপর পুদুচেরিতে সরকার গড়ার দাবি জানাতে পারে বিজেপি ও তার শরিকরা, এমন সম্ভাবনাই ছিল। তবে বিজেপি সরকার গড়ার দাবি করেনি। এমন অবস্থায় অঞ্চলটিতে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন উপরাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন। বুধবার রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর সেখানে রাষ্ট্রপতি শাসন যে জারি হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত ছিল। আর বৃহস্পতিবার দেওয়া হলো আনুষ্ঠানিক ঘোষণা।

উল্লেখ্য, গত রবিবার (২১ ফেব্রুয়ারি) পুদুচেরিতে কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দেন। এতে সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস সরকার। সোমবার পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটের শুরুতেই শাসকদলের বিধায়করা ওয়াক আউট করেন। এমন অবস্থায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় কংগ্রেস সরকার। আস্থা ভোটে হারের পরই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন নারায়ণস্বামী। ভি নারায়ণস্বামী বলেন, 'পুদুচেরিতে জোর করে হিন্দি চাপানোর চেষ্টা করছে বিজেপি। বিধায়কদের দলের প্রতি অনুগত থাকা উচিত। যারা ইস্তফা দিয়েছেন, তারা সুবিধাবাদী।'

/এফইউ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান