আবারও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২০
image

এশিয়া মহাদেশের শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন ভারতের মুকেশ আম্বানি। শেয়ার বাজারে অস্থির সপ্তাহ চললেও তার মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজি লিমিটেডের শেয়ারের দাম প্রায় অপরিবর্তিত থাকায় বেড়ে গেছে তার সম্পদের পরিমাণ। চীনা ধনকুবের জোং শ্যানশেনের মালিকানাধীন বোতল-জাতি পানি কোম্পানির শেয়ারের দাম রেকর্ড ২০ শতাংশ পড়ে যাওয়ার পর আট হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে এশিয়ার শীর্ষ ধনীতে পরিণত হন মুকেশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত দুই বছরের বেশিরভাগ সময় এশিয়ার শীর্ষ ধনী থেকেছেন মুকেশ আম্বানি। ২০২১ সালের শুরুতে তিরি বিশ্বের ষষ্ঠ ধনীতে পরিণত হলেও চীনা ধনকুবের জোং শ্যানশেনের কাছে হারান এশিয়ার শীর্ষ ধনীর মুকুট। তবে এবারে শেয়ার বাজারে পতনের পর চীনা ধনকুবেরের সম্পদের পরিমাণ সাত হাজার ৬৬০ কোটি ডলারে নেমে আসার পর ওই মুকুট ফিরে পেলেন তিনি।

জ্বালানি খাত থেকে সরে এসে মুকেশ আম্বানি তার বাণিজ্যিক সাম্রাজ্য সম্প্রতি প্রযুক্তি ও ই-কমার্সের দিকে নিয়ে যাওয়া শুরু করেছেন। গত বছর তিনি রিলায়েন্স ডিজিটাল এবং রিটেইল ইউনিটের দুই হাজার সাতশ’ কোটি ডলার মূল্যের শেয়ার গুগল ও ফেসবুকসহ কয়েকটি বড় কোম্পানির কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, এই বছরের শুরুতে টেসলার ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব আবারও ফিরে পান আমাজনের জেফ বেজোস।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম