তৃণমূলে যোগ দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়!

কলকাতা প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ২১:২১আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:৩৯
image

বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে তারকাদের ওপর নির্ভরতা বাড়াচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। আর এর জেরে বুধবারই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ঘাসফুলে নাম লেখাতে চলেছেন রিয়ালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের বিশ্বস্ত সূত্রে খবর, ইতোমধ্যে দলে যোগ নিয়ে রচনার সঙ্গে কথাবার্তা হয়েছে রাজ্যের শাসক দলের। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে ঠিক কবে তিনি যোগ দেবেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

ভোটের আগে দলবদলের পালা যেমন চলছে, তেমনই পাল্লা দিয়ে বড় ও ছোটপর্দার তারকারা নাম লেখাচ্ছেন সক্রিয় রাজনীতিতে। সেই ধারা বজায় রেখেই বুধবার তৃণমূলে যোগ দেন সায়ন্তিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান তিনি।

ঘাসফুল শিবিরে ইতোমধ্যে যোগ দিয়েছেন দীপঙ্কর দে, রাজ চক্রবর্তী, মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সৌরভ দাস, সায়নী ঘোষের মতো হেভিওয়েট তারকারা। রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মতো টেলিভিশন তারকারাও শাসক দলে নাম লিখিয়েছেন।

বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। বর্তমানে ছোটপর্দায় তাঁর ‘দিদি নম্বর ওয়ান’ শোটি দারুণ জনপ্রিয়। এবার সেই অভিনেত্রীকেই দেখা যেতে পারে রাজনীতির ময়দানে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম