আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে আসবেন না : মমতা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২১, ২০:৪৭আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:৩১

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পরস্পরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়ছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার নন্দীগ্রামে দলীয় সমাবেশে দেওয়া বক্তব্যে বিজেপিকে একহাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বিজেপিকে উদ্দেশ করে তিনি বলেন, আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে আসবেন না।

বিজেপি নেতাদের উদ্দেশে মমতা বলেন, ‘যারা হিন্দু-মুসলিম বিভাজন করছেন, তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা?’

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবার সেই কেন্দ্রের পরিবর্তে তিনি নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন। 

সম্প্রতি রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি নন্দীগ্রাম থেকে লড়ছেন। শুভেন্দু নন্দীগ্রাম আসন থেকে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অন্যদিকে, তৃণমূল নেতারাও শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে পরাজিত করার কথা বলেছেন।

মঙ্গলবারের সমাবেশে মমতা বলেন, ‘আমি ভবানীপুরে যা যা প্রয়োজন তার সবকিছু করে দিয়েছি। আগামী দিনে নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম করতে চাই। আমি চাই এখানে কোনও ঘরে বেকার থাকবে না। আমি চাই নন্দীগ্রামে শিক্ষায় কেউ পিছিয়ে থাকবে না। আগামী দিনে এখানে বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা আমাদের ইশতেহারে রাখছি।’

মমতা বলেন, ‘এখানে ভোট আছে ১ এপ্রিল। ওদের  (বিজেপি) এপ্রিল ফুল করে দেবেন। টাকা দিলে টাকা কী করতে হয় আপনারা জানেন। কিন্তু ভোটের বাক্সে এপ্রিল ফুল করে দেবেন।’ পরে জয় বাংলা, জয় তৃণমূল, জয় নন্দীগ্রাম স্লোগানের মধ্য দিয়ে মমতা তার বক্তব্য শেষ করেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম