হুইল চেয়ারে করেই প্রচারে ফেরার ঘোষণা মমতার

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২১, ১৬:৪৭আপডেট : ১১ মার্চ ২০২১, ১৯:৪৪
image

নন্দীগ্রামে নির্বাচনি প্রচারে গিয়ে আহত হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়েই কর্মী-সমর্থকদের প্রতি ভিডিও বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১১ মার্চ) দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই প্রচারে ফিরবেন। পাশাপাশি দলের কর্মীদের শান্ত থাকারও অনুরোধ করেন তৃণমূল কংগ্রেসের এ নেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বুধবার সন্ধ্যায় নিজের নির্বাচনি আসন নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আহত হন মমতা। সেখান থেকে তাকে সরাসরি কলকাতায় নিয়ে আসা হয়। রাতে তার পায়ে প্রাথমিকভাবে প্লাস্টার করা হয়। বুধবার সন্ধ্যার ঘটনার পর থেকেই তৃণমূল নেতৃত্বের পাশাপাশি দলের কর্মী-সমর্থকেরা চিন্তিত ছিলেন, আসন্ন ভোটের প্রচার কাজ কীভাবে সামলানো হবে। দলনেত্রী আহত হয়ে পড়ে থাকলে এত বড় ‘দায়িত্ব’ কে সামাল দেবেন, বৃহস্পতিবার সেসব ভাবনারই জবাব দিলেন মমতা।

এদিন ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা আমার কর্মী-ভাইবোন আছেন, তাদের বলছি, গতকাল আমার খুব জোর চোট লেগেছিল। পায়ে চোট আছে। লিগামেন্টেও চোট লেগেছে। মাথায় এবং বুকে খুব ব্যথাও হয়েছে। খুব বড় চোট লেগেছে। গাড়ির পা-দানির ওপরে দাঁড়িয়ে সকলকে নমস্কার করছিলাম। তখন এমন জোরে চাপ আসে, গাড়ির দরজাটা আমার পায়ের ওপর চেপে যায়। আমার কাছে যে ওষুধ ছিল সেগুলো খেয়ে কলকাতার দিকে রওনা হই। ডাক্তারদের চিকিৎসাতেই আছি।’

সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানি তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব সকলের কাছে, শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের কোনও অসুবিধা হয়। আশা করি আমি আবার দু’তিন দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারবো। তবে হয়তো পায়ের সমস্যা থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেবো। আমার মিটিং কিছুই আমি নষ্ট করবো না। হয়তো কিছু দিন আমাকে হুইল চেয়ারে ঘুরতে হবে।’

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতাদের অভিযোগ, নন্দীগ্রামের বিরুলিয়ার মন্দির থেকে বেরোনের সময় মুখ্যমন্ত্রীকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। সেই সময় গাড়ির দরজায় চাপে পায়ে চোট পান মমতা। এরইমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে দলটি। বুধবার মুখ্যমন্ত্রীও অভিযোগ করেছিলেন, চক্রান্ত করে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার দেওয়া ভিডিও বার্তায় ষড়যন্ত্রের কথা বলেননি মমতা।

হাসপাতাল সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হাসপাতালে মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। তবে মমতা প্রচারে অংশ নিতে চাইলে চিকিৎসকরা কী সিদ্ধান্ত নেবেন তা এখনও জানা যায়নি। তৃণমূল সূত্রকে উদ্ধৃত করে আনন্দবাজার আরও জানায়, নেত্রীর ইচ্ছামতো যাবতীয় ব্যবস্থা করতে তৈরি আছে দল। হেলিকপ্টারে করে তার রাজ্য সফরের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে উঠতে মমতার যেন কোনও সমস্যা না হয় তার ব্যবস্থাও রাখা হবে বলে তৃণমূল সূত্রে জানা গেছে।
 

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম