অক্সফোর্ডের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া পর্যালোচনা করবে ভারত

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২১, ১৮:১১আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৯:০৯
image

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গভীরভাবে পর্যালোচনা করে দেখার ঘোষণা দিয়েছে ভারত। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধা ও মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ইউরোপের কয়েকটি দেশে এ টিকার ব্যবহার স্থগিতের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৩ মার্চ) কোভিড-১৯ নিয়ে গঠিত জাতীয় টাস্ক ফোর্সের সদস্য এনকে অরোরা জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে পর্যালোচনার কাজ শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড-সহ ইউরোপের ৮টি দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পরই রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এশীয় দেশ থাইল্যান্ডেও এ ধরনের বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা সামনে এসেছে। ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং থাইল্যান্ড সরকার ইতোমধ্যে ওই টিকার প্রয়োগে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তির ভিত্তিতে টিকাটির ১০০ কোটি ডোজ উৎপাদনের কাজ করছে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট। ভারতেও অক্সফোর্ডের টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার অরোরা দাবি করেন, ‘শুক্রবার পর্যন্ত যে ৫৯ থেকে ৬০টি মৃত্যুর ঘটনা রিপোর্ট করা হয়েছে, তার সঙ্গে টিকা নেওয়ার সম্পর্ক নেই। এগুলো আকস্মিক ঘটনা।’ তিনি আরও বলেন, ‘টিকাকরণের পর দেশের অতি নগণ্য সংখ্যকের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে এখনই চিন্তার কোনও কারণ নেই।’

তবে প্রতিটি বিরূপ প্রতিক্রিয়াই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অরোরা। তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর যে সমস্ত পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা রিপোর্ট করা হচ্ছে, তার সবক’টিই ফের পর্যালোচনা হবে। তাতে রক্ত জমাট বাঁধার মতো কোনও সমস্যা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।’

টিকাকরণের পর যাদের হাসপাতালে ভর্তি করাতে হয়েছে, সেসব রিপোর্ট ফের খতিয়ে দেখার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, সমস্ত ঘটনার তদন্ত করার পর তার ফলাফলের রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ জানুয়ারি দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২ কোটি ৮২ লাখেরও বেশি টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে শুক্রবার ২০ লাখ ৫৩ হাজার ৫৩৭ জন টিকা নিয়েছেন, যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম