প্রার্থী তালিকা নিয়ে বিজেপিতে গৃহবিবাদ, হুঁশিয়ারি অমিতের

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২১, ০৮:৫৬আপডেট : ২২ মার্চ ২০২১, ০৮:৫৬

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই বিজেপির গৃহবিবাদ সামনে এসেছে। জেলায় জেলায় প্রার্থী নিয়ে চলছে বিক্ষোভ, ভাঙচুর। কর্মীদের বিক্ষোভের মুখে এরইমধ্যে অন্তত এক জায়গায় প্রার্থী বদল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যজুড়ে লাগাতার বিক্ষোভ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রবিবার পশ্চিমবঙ্গ সফরে গিয়ে অমিত সাফ জানিয়ে দেন, প্রার্থী নিয়ে কোনও বিক্ষোভ বরদাশত করবে না দল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দলে গৃহবিবাদ তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হটাতে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।

এদিন বিকালে পূর্ব মেদিনীপুরের মেছেদায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন শাহ। এ সময় নেতাকর্মীদের নির্বাচন নিয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। বলেছেন, তৃণমূলের দুর্নীতি শেষ না করা পর্যন্ত বিজেপি কর্মীদের দম ফেলা চলবে না।

রবিারের সভায় দলীয় কর্মীদের কার কী ভূমিকা তা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় কিভাবে দলের প্রচার করতে হবে তাও পরিষ্কার করেছেন। জানিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য কিছু কর্মীকে পোলিং এজেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে।

জায়গায় জায়গায় বিক্ষোভ

প্রার্থী তালিকা ঘোষণার পর খোদ কলকাতায় বিজেপির হেস্টিংস কার্যালয়ে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা বিজেপি নেতা-কর্মীরা দলীয় অফিস ঘেরাও করে রাখে। এরপর পরের প্রার্থী তালিকা ঘোষণা হতেই মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, জগদ্দল, দুর্গাপুর, দমদমে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় নেতাকর্মীরা। কোথাও দলীয় কার্যালয় ভাঙচুর, কোথাও সড়ক অবরোধ, রাস্তায় আগুন জ্বালিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় বিক্ষুব্ধরা। প্রার্থী তালিকায় পছন্দের প্রার্থী না পেয়ে অনেকে দলও ছেড়ে গেছেন। কোচবিহার বিজেপির সহসভাপতি ভবেশ রায় প্রার্থী অসন্তোষের জেরে তৃণমূলে যোগ দিয়েছেন।

কেন বিক্ষোভ?

বিক্ষোভের নেপথ্যে মূলত দুইটি কারণ উঠে আসছে। বহিরাগত বনাম ভূমিপুত্র এবং আদি ও নব্য বিজেপির লড়াই। বিক্ষুব্ধ বিজেপির নেতা-কর্মীদের বক্তব্য, স্থানীয় পর্যায়ে যারা তৃণমূলের সঙ্গে লড়াই করে রাজনীতি করেছেন, তাদেরকে প্রার্থী করা হয়নি। বহিরাগত ইস্যুতেও বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী অধ্যাপক বিমলশঙ্কর নন্দ বলেন, ‘কলেবরে বিজেপি বাড়ছে। পৃথিবীর অন্যতম বৃহৎ দল হিসেবে মনোনয়নের সময় এ রকম হতেই পারে। আর যারা বিজেপির উত্থানে শঙ্কিত, তারা উদ্দেশ্য নিয়ে বিক্ষোভগুলো করাচ্ছে।’

দ্বিতীয়ত, যারা সদ্য তৃণমূল ও অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের কেন প্রার্থী করা হয়েছে, এই প্রশ্ন তুলে বিক্ষোভ করছেন কর্মীরা। সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার বিজেপি কর্মীরা। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পাণ্ডবেশ্বরে বিক্ষোভ হয়েছে। শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে জগদ্দলের প্রার্থী করায় রীতিমতো রাস্তায় নেমে দলের ফ্লেক্স ছিঁড়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা।

অরিন্দম ভট্টাচার্য অবশ্য ডয়চে ভেলেকে বলেছেন, ‘এখানে আমার বিরুদ্ধে কোনও বিক্ষোভ চোখে পড়েনি। আমি নতুন লোক নই, শান্তিপুরের বিধায়ক। কারও যদি আমার বিরুদ্ধে কিছু বলার থাকে, তাহলে দলকে বলবে।’

নির্বাচনের মুখে কর্মীদের দলীয় অফিস ভাঙচুর বা পথ অবরোধ বিজেপির নির্বাচনের ফলে কি আঘাত হানতে পারে? অধ্যাপক অমল মুখোপাধ্যায় মনে করেন না যে এর প্রভাব দীর্ঘস্থায়ী। তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘বিক্ষোভ মিটে গেলেই মানুষ এসব ভুলে যাবে। পশ্চিমবঙ্গে প্রতীক দেখে ভোট হয়। তবে কেন্দ্রীয় নেতৃত্বের এ ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার ছিল।’

এদিকে বিজেপির দলীয় অসন্তোষ ঘিরে নেতৃত্বের অস্বস্তি যেমন বাড়ছে, তেমনি বিরোধী পক্ষের সুরও চড়ছে। এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের উদ্দেশে খোঁচা দিয়ে বলেন, ‘সিপিএমের হার্মাদ আর তৃণমূলের কিছু লোক গিয়ে এখন বিজেপিতে ছড়ি ঘোরাচ্ছে। বিজেপির যারা পুরনো লোক এখন তারা ঘরে বসে কাঁদছে।’

এমন পরিস্থিতিতে রবিবার প্রার্থী নিয়ে কোনও বিক্ষোভ বরদাশত না করার হুঁশিয়ারি দেন অমিত শাহ। সূত্র: হিন্দুস্তান টাইমস, ডয়চে ভেলে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম