বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর অপেক্ষায় আছি: মোদি

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২১, ২৩:৫৭আপডেট : ২৫ মার্চ ২০২১, ২৩:৫৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে তা সমাধি পরিদর্শনের অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ সফরের আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি ইচ্ছের কথা প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

নরেন্দ্র মোদি বাংলাদেশের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে শুক্রবার (২৬ মার্চ) ঢাকা আসছেন।  সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর, তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। 

সফরের দ্বিতীয় দিন, ২৭ মার্চ সকালে নরেন্দ্র মোদী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন এবং পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরিপুরে অবস্থিত যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শন এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ওরাকান্দি মন্দির পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার বিবৃতিতে মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে বাংলাদেশ হওয়াতে খুশির কথা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, দু’দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুস্পষ্ট কিছু বিষয়ে আলোচনা করবেন।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কথা তুলে ধরে বিবৃতিতে মোদি বলেছেন, শেখ মুজিবুর রহমান ছিলেন গত শতাব্দীর অন্যতম শীর্ষ নেতা। যার জীবন এবং আদর্শ এখনও লাখো মানুষকে অনুপ্রাণিত করে।

মোদি বলেন, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে যাওয়ার অপেক্ষায় আছি।

 বিবৃতিতে ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও অপেক্ষা করার জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক আলোচনা করার প্রত্যাশা করছেন; যেখান থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার শুদ্ধ বাণী প্রচার শুরু করেছিলেন।

মোদি আরও বলেন, আমার এই সফর কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রগতির প্রশংসা করার একটি উপলক্ষ হবে না। বাংলাদেশের এমন অর্জনে ভারতের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে।

সফরে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের প্রতি ভারতের সমর্থন এবং সংহতিও প্রকাশ করবেন বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

সূচি অনুযায়ী ২৭ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন নরেন্দ্র মোদি।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম