মধ্যরাতে মুম্বাইয়ের হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২১, ১৫:১৫আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৫:২১
image

ভারতের মুম্বাইয়ে শপিং মলের অভ্যন্তরে অবস্থিত এক হাসপাতালে রাতের বেলা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুন লাগার পর ৭০ জন করোনা রোগীকে হাসপাতাল থেকে নিরাপদে বের করে সম্ভব হয়। পরে ঘটনাস্থল থেকে দশটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্দভ ঠাকরে। তিনি জানান, নিহতদের কয়েকজন ভেন্টিলেশনে থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতের অন্যতম প্রধান কোভিড-১৯ ‘হটস্পট’ মহারাষ্ট্র। বৃহস্পতিবারও মুম্বাইয়ে সাড়ে ৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর শহরটিতে এদিনই সর্বোচ্চ রোগী শনাক্ত হয়। এর মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে ড্রিম মলের সানরাইজ হাসপাতালে আগুন লাগে।  

স্থানীয় সময় রাত সাড়ে বারোটার পর আগুন শুরু হলে দমকল বাহিনীর ২২টি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। অগ্নিকাণ্ডের সময় ৭০ জনেরও বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি ছিলো। এদের কয়েক জন ছিলো ভেন্টিলেশনে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি কর্মকর্তারা।

মুখ্যমন্ত্রী উদ্দভ ঠাকরে জানিয়েছেন, মহামারি মোকাবিলায় হাসপাতালটিকে অস্থায়ীভাবে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা বিগত এক বছর ধরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। রাজ্যে মহামারির প্রকোপ শুরুর সময়ে আমাদের খুব হাসপাতাল বেড ও ভেন্টিলেটর ছিলো, তারপরও আমরা লড়াই চালিয়ে গেছি, আর অস্থায়ী হাসপাতাল বানাতে হয়েছে। এই হাসপাতালটিকেও অস্থায়ীভাবে করোনা রোগীদের চিকিৎসা দিতে বলা হয়। আগামী ৩১ মার্চ এই অনুমোদন শেষ হবে।’

অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। হতাহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

অগ্নিকাণ্ডের পর সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইট বার্তায় দাবি করে কোনও প্রাণহানি ঘটেনি। পরে তারা কয়েক জন রোগী নিখোঁজ থাকার কথা নিশ্চিত করে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম